পক্ষান্তরে সে সামাজিকতা ও সভ্যতা, যা দিল্লি, লক্ষ, হায়দ্রাবাদ ও অন্যান্য কেন্দ্রীয় শহরে মুঘল শাসনের শেষ দিকে প্রকাশ পেয়েছে, তার মধ্যে মেধা, উৎ্কৃষ্টতা, চমৎকারিত ও মার্জিত গুনাবলী পরতে পরতে দৃষ্টিগোচর হয়। পিতা-মাতার প্রতি অগাধ সম্মান প্রদর্শন, তাদের সামনে লজ্জাশীলতা ও শিষ্টাচারের বিশেষ নিয়ম, নারীদের অত্যধিক পর্দা ও বিশেষ জীবনধারা যেমন কতক বৈশিষ্ট্য, যা অধিকাংশ ভিনদেশীয় মুসলমানগণের মধ্যে অনুপস্থিত। এসব বৈশিষ্ট্যের মধ্যে ভারতের বিশেষ অবস্থা, শাসক শ্রেণীর উন্নত রুচিবোধ ও প্রাচীন রীতিনীতির বিরাট দখল রয়েছে। সর্বদা একই বংশ ও সমশ্রেণীর পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা এবং পারিবারিক বিশেষ নিয়ম-নীতি ও সীমারেখার বাইরে না যাওয়া ভারতের মুসলিম সভ্যতার এমন কতক বিশেষত্ব, যার মধ্যে ভারতের গোষ্ঠীগত রীতিধারা ও সামাজিক স্থায়ী কাঠামোর অত্যধিক কর্তৃত্ব রয়েছে। বহির্ভারতের মুসলমান, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে শুধু আভিজাত্য ও ব্যক্তিত্্র প্রতি লক্ষ্য রাখে, একই গোত্রে বিবাহ সম্পাদনের পক্ষপাতী নয়, তারা এ প্রথাকে অদ্ভুত এবং ভারতীয় বৈশিষ্ট্য বলে গণ্য করে। বিয়ে, মৃত্যু ও অন্যান্য উৎসব- অনুষ্ঠানের অত্যধিক শুরুত্দান, তাতে সামর্থের চেয়ে বাড়তি ব্যয় এবং আড়ম্বর ও জীকজমকপূর্ণ পন্থায় উদযাপন করা ইত্যাদিও ভারতীয় সভ্যতা ও সামাজিকতার বিশেষত্ব, যা মুসলিম জাতিকে এ অঞ্চলে বিশেষভাবে প্রভাবিত করেছে। অথচ এসব বিষয়ে ইসলামী রীতি ও আদর্শ একেবারেই সাদাসিধে । এভাবে প্রভূ ও ভৃত্যের মাঝে এমন দুরত্ব যেন তারা ভিন্ন জাতের দু' প্রাণী, সাথে সাথে মাঝে-মধ্যে তাদের সাথে অচ্যুত সুলত ব্যবহার ইত্যাদি সবই ভারতে ইসলামী সভ্যতার পতনকালের স্মারক, জমিদারী প্রথা, মাতব্বরী ভাবধারা এবং অন্য কৃষ্টির সংমিশ্রনের ফলশ্রুতি ও ভারতীয় বৈশিষ্ট্য । এভাবে পেশার ভিত্তিতে সামাজিক বিভাজনও ভারতীয় সংস্কৃতির বৈশিষ্ট্য । মাটি ও এখানকার সভ্যতা ও উত্তরাধিকার সংস্কৃতি ভারতের মুসলমানদেরকে অজঙ্র বহুমূল্য- উপহার দিয়েছে, যা ভারতীয় ইসলামী সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ ও গৌরবমন্ডিত স্বত্বাধিকার । ভারতীয় মুসলমানগণ পাশ্চাত্য সভ্যতার প্রভাব ও তার ক্ষতিকর আক্রমণের মুকাবিলার ক্ষেত্রে এহেন সফলতা এবং নিজেদের ব্যক্তিত্বকে পূর্ণ স্বকীয়তায় প্রতিষ্ঠিত রাখে ইত্যাদি গুণাবলী ৬৫
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।