Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ইবাহীম সশ্রদ্ধ আতিথ্যদানে ধন্য হয়েছেন ।' * ওই সব জাতির মধ্যে যারা বংশপরম্পরায় ও বিশ্বাসগত দিক থেকে তার উত্তরসূরী ও প্রতিনিধি এবং যারা তার সভ্যতায় প্রভাবিত, অতিথি সেবা ও মেহমানদারীর এমন এক ব্যাপক যোগ্যতা ও আগ্রহ পাওয়া যায়, যা সে সময়ের সকল ইতিহাসবিদ ও পর্যটকদেরকে আকৃষ্ট করেছে। তাদের লেখা ও বর্ণনায় এর ব্যাপক আলোচনাও বিদ্যমান । মধ্যএশিয়ার সেসব দেশে এখনও যার অধিবাসীরা পাশ্চাত্য সভ্যতায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেনি, আজও তাদের মধ্যে মেহমানদারীর এক অপরূপ ঝলক লক্ষ্য করা যায়। যা কখনও ইবনে বতৃতা, কখনও ইবনে জুবাইর কে স্বদেশের সহানুভূতি ও ভালবাসার পরশ দিয়ে ধন্য করেছে। ভারতের মুসলমান ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র ও ইসলাম প্রচারের সময়-কাল থেকে দৃরবস্থিত হওয়া সত্তেও স্বীয় মেহমানদারী ও মেজবানী রুচিবোধে এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী । মেহমানের আনাগোনা, মুসলমানের পারিবারিক রীতি, যার কমবেশি প্রচলন আজও বিদ্যমান । জাগতিক পরিবর্তন যদিও তার মধ্যে বড় ধরণের ব্যবধান সৃষ্টি করেছে, তার পরেও সকল মুসলমান অন্য যে কোন মুসলমানের গমনাগমনে আনন্দ উপভোগ করেন এবং তার সেবা ও মেহমানদারীকে সৌভাগ্য ও ইসলামী আদর্শ মনে করে। মুসলিম সভ্যতায় ভারতীয় প্রভাব ঃ ভারতে দীর্ঘকাল অবস্থান, নাগরিকত্ব গ্রহণ এখানকার সভ্যতা ও সামাজিকতা এবং অপরাপর সম্প্রদায়ের সংমিশ্রনের যে প্রভাব মুসলমানদের জীবনে ও সভ্যতায় ফুটে উঠেছে তার অন্যতম হচ্ছে, এমন এক বহুল প্রচলিত, অমায়িক, সর্বজনীন ভাষা, (উর্দু) যার মধ্যে আরবী, ফার্সি, তুর্কি ও সংস্কৃতের অনেক শব্দ ভান্ডার ও রূপ-মাধুরী নিহিত রয়েছে। ভাষা নিজের বিচিত্রধারা, নান্দনিকতা ও মনোহারিতায় খুবই চমতকার । দ্বিতীয়তঃ অভিজাত শ্রেণী ও শহরবাসীর সে পরিধেয়, যা ভারতের উৎপাদিত এবং যা সুরুচি ও মার্জিত স্টাইলের এক সুৃষ্টাত্ত । ১ সুরা যারিয়াত, আয়াত $ ২৪। ৬৪

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।