Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ١٩٥
📝 نص 📖 PDF

ও তাদের সভ্যতার চেতনা পরিপন্থী । মুসলিম জাতি যেখানেই স্বীয় ইসলামী সভ্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে উপর্যুক্ত কর্মাদি থেকে কঠোরভাবে দূরে থাকবে। উৎসব অনুষ্ঠানে শপথ ও অঙ্গিকার গ্রহণে,বয়জ্যেষ্ঠদের ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনে এবং বিনম্রতা প্রকাশে হিজাযী তাওহীদের সীমালজ্ঞণ ও অন্য জাতির অনুকরণ ইসলামী চেতনা ও আদর্শ হতে বিচ্যুতির নামান্তর । তৃতীয় নিদর্শন, জদ্রতা, মহত্ব ও মানবজাতির সমতায় বিশ্বাস ঃ মানুষের মর্যাদা, মহত্ব ও শ্রেষ্ঠত্রে বিশ্বাস। সে বিশ্বাসের স্বাভাবিক ফলশ্রুতি হচ্ছে, মুসলমানগ বর্ণ বৈষম্য ও অস্পৃশ্যতার অভ্যাস ও রীতি হতে সম্পূর্ণ মুক্ত । মুসলমানগণ অন্যলোকের সাথে অবাধে খেতে প্রস্তুত, অপরকে নিজের খাদ্যে সঙ্গী করতে অভ্যস্ত । ভিন্ন মতের বহুলোক সংকোচহীনভাবে এক থালায় বসে আহার করে। একে অপরের উচ্ছিষ্ট খায় ও ঝুটা পানি পান করে। “ধনী-গরীব কীধে কীধ মিলিয়ে' এক সারিতে নামায আদায় করে। নিম্নবংশীয়, অথচ জ্ঞানে পারদশী ব্যক্তি ইমাম হতে পারবে আর উচ্চ বংশের ভুদ্র-শিষ্ট ও উর্ধতন আমীর-উমারাহগন তারই ইমামতিতে নামায পড়তে বাধ্য । গৌণ ও আনুষঙ্গিক বৈশিষ্ট্যসমূহ ৪ পূর্বোক্ত মৌলিক বৈশিষ্ট্য সমূহের সাথে, সে ইবরাহিমী সভ্যতার কতক গৌণ ও আনুষাঙ্গিক বৈশিষ্ট্য সমূহ বিদ্যমান, যা দুনিয়ার সকল মুসলমানদের মধ্যে সম্মিলিত ভাবে পরিলক্ষিত হয়, যেমন- ডান হাতে ভাল কাজ সম্পাদন, ডান হাতে পানাহার ও ডান হাতে আদান-প্রদান । এভাবে পোষাক-পরিচ্ছদেও কিছু বিধি-নিষেধ রয়েছে যেমন- জামা-কাপড় দ্বারা শরীর পরিবৃতি, হাটু সমাচ্ছাদিত ও পায়ের গিট অনাবৃত থাকা, পুরুষের জন্য রেশমী বস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা এবং পবিভ্রতা রক্ষায় সতর্কতা অবলম্বন ইত্যাদি। সাধারণভাবে যেখানে ইসলামী সভ্যতা স্বীয় মূলনীতিতে প্রতিষ্ঠিত, সেখানে উক্ত বিধি-নিষেধের অনুসরণ লক্ষণীয় । ৬২

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.