Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

চান) “ইনশা'আল্লাহ' (যদি আল্লাহ চান) 'লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ্‌ পাপ থেকে বেঁচে থাকার শক্তি কারও নেই; হ্যা যাকে আল্লাহ্‌ বাচিয়ে রাখেন এবং আনুগত্যের শক্তিও কারও নেই; হ্যা যাকে আল্লাহ সাহায্য করেন ।) ইত্যাদি বাক্যগুলো কেবল বর্ণিত আযকার ও অধিফা নয়; বরং ওই সব দেশের ভাষার অঙ্গ ও প্রতিদিনের কথোপকথনে পরিভাষায় রূপান্তরিত হয়েছে যেখানে দীর্ঘদিন ধরে মুসলমান বসবাস করে আসছে এবং যেখানে তাদের সভ্যতা কার্যকর রয়েছে। উল্লিখিত সব বিষয়, আল্লাহর যিকির ও তার প্রতি মুসলিম সভ্যতার মোড় ফেরানোর প্রকৃতপক্ষে কতক বাহানা মাত্র। কোন সভ্যতার সামাজিক সভ্যতার ন্যায় আল্লাহর অস্তিত্ব ও তাঁর সম্যক উপস্থিতির বেশে কখনও ফুটে উঠেনি। ভারতীয় মুসলিম সভ্যতার প্রথম বিশ্বজনীন উপাদান আল্লাহর অস্তিত্বের বিশ্বাস ও অন্তরে তার উপস্থিতি, যা তাদের দৈনন্দিন জীবনের প্রতীক ও নিদর্শন হিসেবে প্রতিটি মুহূর্তে প্রতিভাত হয়। সর্বজনীন নিদর্শন একত্ববাদের বিশ্বাস £ মুসলিম সভ্যতার দ্বিতীয় বিশ্বজনীন নিদর্শন ও প্রতীক একত্ববাদের বিশ্বাস, যা তাদের আকায়েদ (ধর্মমত) থেকে আ'মাল (কর্মকান্ড) এবং ইবাদত-বন্দেগী থেকে উৎসব পালনাবধি স্তরে স্তরে পরিদৃষ্ট হয়। তাদের মসজিদের মিনার চূড়া হতে প্রত্যহ পীচবার এ মতাদর্শের ঘোষণা হয়, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত-বন্দেগীর উপযোগী নয়। তাদের ঘর-বাড়ি, মনোহর দৃশ্যভূমি সবই ইসলামী মূলনীতির ভিত্তিতে প্রতিমা পূজা ও বহু ইশ্বরবাদের নিদর্শন হতে সম্পূর্ণ নিরাপদ রাখা অত্যন্ত বাঞ্চনীয় । ছবি, ভাক্কর্য ও প্রতিমা তাদের জন্য একেবারেই নিষিদ্ধ । এমনকি মুসলিম শিশু কিশোরের খেলনাপাতিতেও তা কঠোরভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। ধর্মীয় উৎসবাদি হোক বা রাজকীয় আনন্দানুষ্ঠান, রাজনৈতিক নেতা কিংবা ধর্ম গুরুর জন্ম দিনে পালন পতাকা উত্তোলন পর্ব, ছবি, প্রতিমূর্তি ও প্রতিমার সামনে মাথা ঝৌকানো কিংবা তাদের পুষ্পমাল্যার্পণ মুসলিম জাতির জন্য সম্পূর্ণ হারাম ৬১

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।