করা হয়েছে। যখন জীবন সায়াহ্ছে সে কঠিন মুহূর্তের আবির্ভাব ঘটে তখন আল্লাহর সে পবিত্র নাম উচ্চারণে উদ্দুদ্ধা করা হয়। সকল মুসলিম নর- নারীর সবচেয়ে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা এটাই, তার শেষ শব্দ বা বাক্যের যেন পরিসমাপ্তি ঘটে আল্লাহ্র পবিত্র নাম নিয়ে এবং সে নাম জপে জপে সে যেন ইহকাল ত্যাগ করে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকল জ্ঞানী- গুনী মুসলমানের মুখে সহসা কুরআনের সে প্রসিদ্ধ বাক্যটি শুনা যায় “ইনালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন” অর্থাৎ “নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাবো" ১ যখন শেষ বিদায়ের পালা (জানাযার নামায) আসে তখন শুরু হতে শেষ পর্যন্ত আল্লাহ নামেরই উচ্চারণ ঘটে এবং মৃতের জন্য ক্ষমা প্রার্থনা, নিজের জন্য আল্লাহর আনুগত্যের জীবন যাপন ও দুনিয়া হতে ঈমানের সাথে বিদায়ের প্রার্থনা জানানো হয়। চিরনিদ্রায় লাশ সমাহিত করার সময় মুসলমানগণ একবাক্যে একথাই বলে, “আল্লাহ্র নাম এবং তার পয়গাম্বর (সা.) এর আদর্শ ও নমুনায় কবরস্থ করা হচ্ছে।” লাশের চেহারাটা ইবাদত ও তাওহীদের আস্ত তিক কেন্দ্রাভিমৃখী করা হয়, যা বাইতুল্লাহ্ (কা'বা) বলে সকলের কাছে পরিচিত । মুসলমান দুনিয়ার যে প্রান্তে গোরস্থ হোক না কেন, চেহারাটা হবে এ কেন্দ্রাভিমুখী। সমাধিস্থ মুসলমানের পাশ দিয়ে যখন কোন মুসলমান হেঁটে যায়, তখন ফাতেহা পাঠের মাধ্যমে শাহী দরবারে তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সারকথা, এভাবে আল্লাহর নাম ও ধ্যান মুসলিম জীবনের প্রতিটি মুহূর্তে , নিশ্বাস, বিশ্বাসে, কদমে কদমে ধ্বনিত হয়। উল্লিখিত বিষয়াদি জীবনের কতক স্বকীয় কাল মাত্র । প্রাত্যহিক জীবনেও আল্লাহর নাম মুসলমানের মুখে মুখে সদা প্রতিধ্বনিত হয়। যেমন তারা খাওয়া দাওয়া শুরু করে এবং তারই নাম ও কৃতজ্ঞতায় সমাপ্ত করে। পরিলক্ষিত হয়। হাচি আসলে বলে, “আলহামদুলিল্লাহ্” । জবাবে দু'আর সুরে বলে, “ইয়ারহামুকাল্লাহ্” ইত্যাদি ইত্যাদি । মোট কথা, জীবনের এক মুহূর্তও আল্লাহর যিক্র থেকে মুক্ত থাকে না। 'মাশাআল্লাহ' (যা আল্লাহ » সুরা বাকারা আয়াত £ ১৫৬
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।