পুরো সংস্কৃতি ও পুরো জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ । মুসলিম সভ্যতা ও সামাজিক ব্যবস্থা নানা ফ্যাশনের পরিধেয় বন্ত্র স্বরূপ, যা নানা রুচিবোধ, পারিপার্থিক পরিস্থিতি, প্রাকৃতিক পরিবর্তন ও বাহ্যিক প্রভাবে প্রভাবিত । কিন্ত এসব পরিধেয় যেন এক বর্ণের পাত্রে রঞ্জিত তাই একটি সুতোর আশও এমন নেই, যেখানে সে রঙের ছোয়া লাগেনি । মুসলিম সংস্কৃতি ও সমাজের স্তরে স্তরে আল্লাহর নাম ও তার ধ্যান শিরা-উপশিরার রুধির ধারার ন্যায় প্রবহমান। মুসলিম সন্তান ভূমিষ্ট হলে, সর্বপ্রথম তার কানে আযান দেয়া হয়। এভাবে সদ্যোজাত শিশু তার নামেরও আগে সর্বপ্রথম আল্লাহর নামের সান্নিধ্য ও পরিচিতি লাভে ধন্য হয়। সপ্তম দিনে মাসনুন তরিকায় তার আকিকা উদযাপিত হয়, তখন তার একটি ইসলামী নাম নির্ধারণ করা হয়। সে নামই নির্বাচিত হয় যার মাধ্যমে শিশুর গোলামীর স্বীকৃতি ও আল্লাহর একত্বের ঘোষণার হয় কিংবা দুনিয়ার সবচেয়ে বড় তাওহিদবাদীদের (আম্দিয়ায়ে কেরাম ও তাদের অনুসারীগণের) নামই নির্ণিত হয় । শিশু শিক্ষার উপযোগী হয়, মক্তবে যায়, তখন আল্লাহর নাম ও কুরআন শরীফের আয়াত দ্বারা তার শিক্ষার সূচনা হয়। এখনও এ রীতি ভারতীয় মুসলিম সমাজে “বিসমিল্লাহ পাঠ' বা “বিসমিল্লাহ করা' নামে চির দিনের জন্য আবদ্ধ হয়। “আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট প্রার্থনা কর, আত্মীয়-জ্ঞাতীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর।”১ বিয়ের মাসনূন খুত্বায় আল্লাহ পাকের অনুগ্রহের আলোচনা করা হয়, যেমন আল্লাহ তা'য়ালা আদম (আ.) এর বংশধারায় নারী পুরুষ রূপে জোড়া জোড়া সৃষ্টি করেন, আল্লাহ পাকের আনুগত্য সহকারে জীবন ও মরনের নির্দেশ দেয়া হয়। এভাবে ঈদোতসব, পবিত্র আনন্দের মহান বার্তা নিয়ে যখন মুসলিম উম্মাহর দুয়ারে এসে উপস্থিত হয় প্রতি বছরে, তখন আবালবৃদ্ধবণিতা গোসলের মাধ্যমে পবিত্রতার্জন করে পরিস্কার পরিচ্ছন্ন লেবাস পরিধান পূর্বক আল্লাহর মহত্ত্ব গীতি সরবে (তাকবীরাতে তাশরীক) পাঠ ও দু'রাক্আত শুকরানা নামায আদায়ের আদেশ প্রদান করা হয়। তারপর ঈদুল আযহাতেও আল্লাহর নামে কুরবানী করার উৎসাহ প্রদান ১» সুরায়ে নিসা, আয়াত ৪ ১ ৫৯
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।