Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রভাব থেকে মুক্ত করে জীবনাতিপাতের আমন্ত্রণ এক ব্যর্থ ও অপ্রাকৃতিক প্রচেষ্টা যা একেবারে অগ্রহণযোগ্য ৷ ইব্রাহিমী সভ্যতার বৈশিষ্ট্য ঃ প্রথম যৌথ উপাদানের (আকায়েদ, ইসলামী জীবন ও নৈতিকতার) দিক দিয়ে ভারতের মুসলমানও দুনিয়ার অপরাপর মুসলমানগণের ন্যায় এক বিশেষ সভ্যতার অধিকারী ৷ যার অভিব্যক্তির জন্য “ইব্রাহিমী সভ্যতার চেয়ে অধিক উপযোগী ও ব্যাপক কোন শব্দ নেই। ইবরাহিমী সভ্যতার তিনটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তার পুরো ধ্যান-ধারণা ও জীবনধারায় এক বিশেষ প্রতিপত্তি সৃষ্টি করেছে। এ প্রতিপত্তি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃষ্টিগোচর হয় এবং মানুষের সচেতন কর্মকান্ড তার প্রভাব থেকে মুক্ত নয়। ইবরাহিমী সভ্যতার তিন মৌলিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে £ এক ৪ আল্লাহর অস্তিতে দৃঢ়বিশ্বাস, সর্বদা অন্তরে তার অনড়াবস্থান ও মুখে তার সম্যক প্রকাশ দুই ৪ একত্ববাদে পূর্ণাস্থা (যেভাবে ইবরাহিমী ধারা আদ্দিয়ায়ে কেরাম [আ.] শিক্ষা দিয়েছেন, যার পরিপূর্ণ ব্যাখ্যা পবিত্র কুরআনে রয়েছে) তিন ঃ নৈতিক উৎকর্ষ, মানবিক সমতার বাধ্যবাধকতা ও শাশ্বত কল্পনা, যা কোন মুসলমানের স্মৃতিশক্তি থেকে কখনো বিলুপ্ত হতে পারে না। এসব স্বতন্ত্র বিষয়াদিই একমাত্র ইবরাহিমী সভ্যতাকে দুনিয়ার অপরাপর সভ্যতার বিপরীতে এক অভিনব বূপে চিত্রিত করেছে! উল্লিখিত বৈশিষ্ট্য সমূহ এত প্রকাশ্য ও প্রাপ্জল ধারায় অন্য কোন সভ্যতায় পাওয়াই মুক্ষিল। মুসলিম জীবনের পদে পদে আল্লাহর স্মরণ ? আল্লাহর অন্তিত্েরে দৃঢ়প্রত্যয়, সর্বদা অন্তরে তার অনড়াবস্থান ও মুখে তার সম্যক প্রকাশ এমন এক সার্বজনীন স্বকীয়তা, যা মুসলিম জাতির ৫৮

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।