Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ পরিচ্ছেদঃ ভারতে ইসলামী সভ্যতা সভ্যতা রূপায়নে দু"টি উপকরণ ঃ প্রতিটি দেশের মুসলিম সভ্যতা দু'ধরণের উপকরণের (7৪01015) কর্মফলাফল ও তার প্রভাব প্রতিপত্তির সমষ্টি । উপকরণ ছয়ের এক: ধর্মীয় বিশ্বাস, ইসলামী জীবন বিধান ও নৈতিকতা । দুই: দেশের স্থানীয় সভ্যতার প্রভাব ও লোকালয়ের অপরাপর উপাদানের মাখামাখি মেলামেশা । প্রথম উপকরণ (ধর্মীয় বিশ্বাস, ইসলামী জীবন বিধান ও নীতিবোধ) পৃথিবীর নানা দেশের মুসলিম সভ্যতার অবিচ্ছেদ্য অঙ্গ মুসলিম জাতি দুনিয়ার যে কোন রাষ্ট্র বা জনপদে বসবাস করুক কিংবা তাদের ভাষা ও বেশভূষা ভিন্ন হোক, কিন্তু এই যৌথ কৃষ্টি সকলের মধ্যে অবশ্যই বিদ্যমান । যার ফলে তাদের এক পরিবারের সদস্য ও প্রতিটি স্থানে একই সংস্কৃতির অনুগত পরিলক্ষিত হয়। দ্বিতীয় উপকরণ, সংস্কৃতির সে অধ্যায়, যা তাদেরকে ভিনদেশীয় ভ্রাতৃমহলে স্বকীয়তা দান করে। ফলে পরিচয় পাওয়া যায়, তারা কোন দেশের অধিবাসী | ভারতের মুসলমানও এ সর্বজনীন মূলনীতির ব্যতিক্রম নয়। তাদের সভ্যতা যা শতাব্দীর পর শতাব্দী সুদীর্ঘ সময় লালিত হয়েছে। ভারতবর্ষ ইসলামের অবদানের এক উজ্জ্বল দৃষ্টান্ত, ইসলামী সভ্যতার শ্রেষ্টত্ব ও সুকৃতিত্ব্র প্রতীক । ভারতবর্ষে ইসলামী সভ্যতা কোন অপরিচিত মুসাফিরের ন্যায় নয় বরং স্থায়ী ও রীতি ও আধুনিক পরিবেশ অনুযায়ী সুশৃংখল করেছে এবং নিজের পরিবেশের স্থায়িত্‌ ও নতুনত্ের মাত্রা দান করেছে। কোন জাতি বা সম্প্রদায়কে তার অন্তর্নিহিত খোদায়ী প্রভাব ও এমন চারিত্রিক বিধান থেকে বঞ্চিত করা বা বিমুখ করার প্রয়াস, যার মধ্যে দুনিয়ার সকল মানুষই সম্মিলিত ভাবে জড়িত, নিতান্ত অমার্জিত উদ্যোগ । এটা তার আত্বিক অগ্গতিতে প্রতিবন্ধকতা ও বিশ্বভ্রাতৃতে (60101015811) থেকে বঞ্চিত রাখার নামান্তর । এভাবে কোন জাতি বা সম্প্রদায়কে তার নিজস্ব পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে এবং পারিপার্শিক ৫৭

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।