Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো । ফার্সি ব্যাকরণের নিয়মানুযায়ী এর “শীন' এর যেরকে যবর দিয়ে পাল্টালে “তামাশা'য় রূপান্তরিত হয়। “তামান্নী' থেকে “তামান্না । যেসব আরবী শব্দ হিন্দি ভাষায় প্রবেশ করেছে এবং সংক্ষিপ্তালোচনায় তার বর্ণনা দেওয়াও সম্ভব নয়। মহান আল্লাহ তা'য়ালা সাইয়েদ সুলাইমান নদভীকে (রহ.) উত্তম প্রতিদানে ভূষিত করুন যে, তিনি এ বিষয়ে চুলচেরা ও প্রাণান্তকর গবেষণা পূর্বক অনেক মনোমুগ্ধকর দৃষ্টান্ত পেশ করেন। এখনো গবেষণা ও বিশ্রেষণের ক্ষেত্রে যারা নিবেদিত প্রাণ; তাঁদের জন্য রয়েছে অনুসন্ধানের প্রশস্ত ও মুক্ত ময়দান । তবে শর্ত হলো, যারা এ মহৎ্কর্মের উদ্যোগ ও পতাকা বহন করবেন, তীরা যেন আরবি ও হিন্দি উভয় ভাষাতে পূর্ণ দক্ষতার অধিকারী হন। সাথে সাথে প্রাচীন ও আধুনিক তর্-উপান্ত সম্পর্কে থাকতে হবে তার অবাধ দখল । আরবী ভাষা ও সাহিত্য ভান্ডারে রক্ষিত প্রাচুর্য আহরণে বিশেষ মনোযোগী হতে হবে । অসম্পূর্ণতা, তাড়াহুড়া ও আপাত দৃষ্টি পরিহার করতে হবে । দূর-দূরান্তের পরিভ্রমণে, আরৰ মরুভূমি থেকে শুরু করে ইসলামী বিশ্বের প্রধান নগর সমূহে এবং সিন্ধু প্রান্তর ও গঙ্গা-যমুনার অববাহিকা হয়ে আরব সাগরের প্রান্ত পর্যন্ত প্রত্যেক মনযিল ও পর্যায়ে একজন অনুসন্ধিৎসু পরিভ্রাজককে এসব শব্দ ভান্ডারের সাথে পরিচিতি লাভে সচেষ্ট থাকতে হবে। এটা সন্দেহাতীতভাবে সত্য যে, ভারতীয় ভাষা সমূহে ব্যাপক আরবী ভাষা এবং ভারতীয় সাহিত্যে সুনিপুন ভাবে নিজের পথ করে নিয়েছে । আরবী ভাষা ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার মুকাবিলায় এবং আরবী শব্দ সমূহ ভারতীয় ভাষায় ও ভারতীয় মানুষের জীবনধারায় এমনভাবে মিশে গেছে যে, এ বিষয়ে পন্ডিত ও বিশেষজ্ঞ ছাড়া সাধারণ মানুষের পক্ষে তা চিহ্নিত করা সম্ভব নয়। ৫৬

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।