Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ভাষায় মিন্ত্রী বলা হয় এঁ কারিগরকে যে দেয়াল সমূহকে সোজা রাখার লক্ষ্যে সর্বদা নিজের মিসতার (রোলার) রাখে । নির্মাণের যন্ত্রপাতি ও উপকরণঃ মিন্ত্রী ও কারিগরদের পেশায় “খারাদ' শব্দটি ব্যবহৃত হয়। মূলতঃ খরতুন বা খারাত থেকে যা রূপান্তরিত ; যার অর্থ কাঠ বা লৌহ সামঘ্বীকে সমান করা । নির্মাণ কার্ধে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি ও হাতিয়ারের হিসাব নিতে গিয়ে “সাহুল" শব্দটি স্মৃতিপটে ভেসে উঠল। “সাহল' এক ধরনের ক্ষুদ্র লৌহ পিন্ড, সুতার এক পাশে বেধে দেয়াল সোজা হয়েছে কিনা নির্ণয় করা হয় এর দ্বারা । বিখ্যাত গবেষক খাওয়ারেযমী স্বীয় গ্রন্থ 'মাফাতীন্থল উলৃম'এ “সাকুল' নামের এক যন্ত্রের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, তা এক রকম ভারি বন্ত যা রশির এক পার্খে বেঁধে মিল্ত্রীরা বিশেষ কাজে ব্যবহার করে। এরূপ “কুনী” শব্দটিও “আলকুনিয়া" শব্দ থেকে নির্গত । খাওয়ারেযমী সে সম্পর্কে লিখেন যে, এর মাধ্যমে সমকোণ বের করা হয়। আরো কিছু দৃষ্টান্ত ৪ ভারতে বহুল প্রচলিত 'কলঈ' শব্দটি (বার্ণিশ) আরবী । ভারতে এ শব্দটি শ্বেতবর্ণের অর্থেই ব্যবহৃত হয়। এক্ষেত্রে লিসানুল আরব এর বিজ্ঞ গ্রন্থুকারের মন্তব্য লক্ষণীয় । তিনি বলেন, “কলঈ' উন্নত মানের সীসা বিশিষ্ট এক প্রকারের ধাতু বিশেষ । গভীর শুভ্রতার ক্ষেত্রেও শব্দটি প্রয়োগ করা হয়। 'আল-কিলউ' এক প্রকারের ধাতু । যার মাধ্যমে উন্নত মানের সীসা তৈরী হয়। “আহদী' শব্দটি প্রয়োগ হয় এমন অলস ব্যক্তির ক্ষেত্রে যে ংসারে বোঝা হয়ে পড়েছে । কোন মেহনত না করার কারণে আরবীতে এর অর্থ একা বা একাকী । রাজা-বাদশাহদের দ্বারে দ্বারে কিছু লোক তারা প্রতিপালিত হয়! তাই তাদের “আহদী' নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ এমন লোক যারা অলস ও পক্ষাঘাতগ্রস্থদের ন্যায় অনর্থক সময় কাটায়। অনুরূপভাবে “তামাশা” শব্দটি হিনিন ভাষায় চিত্ত বিনোদনের অর্থে ব্যবহৃত হয়৷ মুলত তা আরবি শব্দ “তামাশি' থেকে রূপান্তরিত, যার অর্থ ৫৫

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।