পারে। মাংস, ঝোল, ও সবজির সাহায্যে প্রস্তুত এক প্রকার উপাদেয় খাদ্য । যা মূলতঃ আরবী শব্দ “কাল্লিয়া' থেকে নির্গত। কাবাব ও কালিয়া প্রায় এক। কেননা কাবাব শব্দটি মুলত 'আল-কাব্বু থেকে নির্গত। যার অর্থ উল্টানো-পাল্টানো, তাই এই শব্দটি এমন খাদ্যের জন্য ব্যবহৃত হয় যা আগুনে উল্টিয়ে পাল্টিয়ে ভূনা হয়। আরবী ভাষায় “কাবাবা' শব্দটি 'আমালুল কাবাব' অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ কাবাব বা ভূনা গোস্ত বানানো । এ প্রসঙ্গে 'শুরবা" শব্দটির কথা মনে পড়ে! মূলত তা ছিল “শারবাহ' যার অর্থ হচ্ছে পান করা ও এমন বস্তু যা একবারেই পান করা যায়। আরাম-আয়েশের আসবাব-পত্র £ সালাফা ও হুক্কা শব্দদ্বয়ও খাটি আরবী | আরবরা সালাফা শব্দ দ্বারা আহারের পূর্বে নাস্তাকে বুঝিয়ে থাকে । ঘরের ফার্ণিচার এং অন্যান্য ভোগ-বিলাসিতার আসবাবাদিতেও আরবী শব্দের ছড়াছড়ি লক্ষ্য করার মত । “কালীন' (োর্পেট) শব্দটিও “আলকানী' থেকে উদ্ভৃত। এটা 'কালীকালা' এর সাথে সম্পৃক্ত। 'কালীকালা' আর্মেনীয়ার একটি শহরের নাম। বিখ্যাত আরবী লেখক আবু আলী আল-কানী সে শহরে জন্ম লাভ করেন। 'ম্ু'জায়ুল বুলদান' নামক গ্রন্থে ইয়াকুত আর রুমী লিখেন, “কালী' নামের কার্সেটগুলো কালিকলা শহরেই তৈরী হতো। উচ্চারণ কঠিন হওয়াতে কেবল বলা হতো “কালী'। নির্মাণ কুশলী £ গৃহাভ্যন্তরীণ আসবাব পত্রে আমার দৃষ্টি নিবদ্ধ হলো গৃহ নির্মাতার প্রতি । কারণ গৃহ ও প্রাসাদ সুন্দর, দৃষ্টিনন্দন হওয়ার পেছনে তারই মেধা ও শ্রম বেশী । এক্ষেত্রে হিন্দি 'রাজ' শব্দটি আমাকে বিস্মিত করে দেয়। এটা মূলতঃ একটি মাত্র অক্ষরের পরিবর্তন সহকারে আরবী “আর-রায" থেকে উদ্ভুত হয়েছে। আরবি ভাষায় তার অর্থ প্রধান মিন্ত্রী। তার মূলরূপ হল, “আর-রায়েয”। এভাবে নিপুন কারিগরের ক্ষেত্রে ভারতবর্ষে মিস্ত্রী শব্দটি প্রয়োগ করা হয়। যা মূলতঃ আরবী শব্দ 'মিসতিরীর' পরিবর্তিত রূপ। ৫8
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।