Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

আমার ধারণা ছিল এ ধারাবাহিকতা উর্দূতে সীমাবদ্ধ ছিল যেহেতু উর্দূর সাথে আরবী ভাষা ও শব্দের সাজুষ্য রয়েছে । অল ইন্ডিয়া রেডিও এর কর্মকর্তাদের ধন্যবাদ, তাদের কারণে এ বিষয়ে আমার আগ্রহ ও অনুসন্ধিৎসার সৃষ্টি হয় । অনুসন্ধানের এই আবেগময় ও স্বতঃস্ুর্ত যাত্রাপথে আমার প্রচুর অভিজ্ঞতা অর্জিত হয়। আবার এমন ব্যক্তিত্বের সাথেও আমার সাক্ষাৎ ঘটে যারা বাহ্যরূপ পরিবর্তন করে দেশীয় পোষাকে নিজেদের সুসজ্জিত করেছে। এ সংক্রান্ত আমার অনুসন্ধানলন্ধ অভিজ্ঞতার বিবরণী পাঠকদের উদ্দেশ্যে পেশ করছি। মুদ্রা 8 আসুন, সর্বপ্রথম "দাম" শব দিকেই আমরা দৃষ্টি দিই। 'দাম' শব্দটি হিন্দী ও উর্দু উভয় ভাষায় ব্যয় ও ধন-দৌলতের অর্থে ব্যবহৃত হয়। মূলতঃ তা “দিরহাম” আরবী শব্দ হতে চয়নকৃত। তবে আরবীতে তা কেবল ধন-দৌলতের অর্থেই ব্যবহৃত হয়। সচরাচর দিরহাম ও দীনার বলা হয়। এর সাথে “কীরানত' শব্দটির ব্যাপারেও আমরা আলোচনা প্রবৃত্ত হতে পারি। অযোধ্যার প্রাটীন নথিপত্রে “আনা “পাই' এর সাথে ছোট মুদ্রার বিনিময়ে এ শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। এটা মূলতঃ আরবী “কীরাত' হতে উদ্ভূত । “আশরাফী” শব্দটিও আরবী হতে সংকলিত । সুবিখ্যাত আরব ক্যাপ্টেন ইবনে মাজেদ আসাদুল বাহার 'আল-ফাওয়ায়েদ ফি উত্মুলিল বাহার ওয়াল কাওয়ায়েদে" উল্লেখ করেন £ এটা স্বর্ণ নির্মিত একটি মুদ্বার নাম। অতীতে যার ব্যাপক প্রচলন ছিল। এবং বর্তমানে তার প্রচলন অব্যাহত রয়েছে। বৈচিত্রপূর্ণ খাবার ঃ “ফিরনী' শব্দটি ; যা চিনি চাউলের আটা ও দুধের সাহায্যে প্রস্তুত করা হয়। পূর্বে তার নাম ছিল “আল-মেহলবিয়্যাহ' যা বিখ্যাত আব্বাসীয় সেনাপতি মিহলব ইবনে আবি সফরাহ্‌ নামের সাথে সম্পৃক্ত । উপরন্তু মুহাম্মদ আল-খাওয়ারযমী বর্ণনা করেন যে, “আল-ফারানী' রোগীদের সতর্কতামূলক খাবার হিসেবে ময়দার রুটি, দুগ্ধ, চিনির সংমিশ্রনে প্রস্তুত করা হয়। এসব খাবারের মধ্যে 'কলিয়া” এর প্রসঙ্গও উল্লেখ করা যেতে ৫৩

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।