Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় পরিচ্ছেদ ভারতীয় ভাষা সমূহে আরবীয় প্রভাব ভারতীয় উপমহাদেশের সভ্যতা-সংস্কৃতি, ভাষা-সাহিত্য ও চিন্তা- ভাবনাতে মুসলমানগণ কি ধরণের প্রভাব বিস্তার করেছে তা অনুধাবন করার জন্য এটাই দেখতে হবে যে, আরবী ভাষা যা মুসলিম জাতির ধর্মীয় ও আন্তর্জাতিক ভাষা হিসেবে সমাদূত তা এদেশের আঞ্চলিক ভাষা সমূহের শব্দভান্ডারে কি পরিমাণ প্রভাব বিস্তার করতে সক্ষম হল ? নিমের আলোচনায় সে সব প্রভাবকে চিহ্কিত করার প্রয়াস পাবো । চিন্তা, কল্পনা ও ভাবব্যঞ্জনায় পারস্পরিক বিনিময় ঃ কোন সমৃদ্ধ, সুরুচিপূর্ণ ও মার্জিত ভাষার প্রভাব অন্যান্য ভাষা সমূহে বিস্তার লাভ করা সভ্যতা-সংস্কৃতির ইতিহাসে নতুন কোন ঘটনা নয়। মানব সভ্যতা ও সংস্কৃতি যুগ যৃগ ধরে চিন্তা, কল্পনা, প্রকাশভঙ্গি ও লিখন পদ্ধতি পরস্পর বিনিময় হতে থাকে । জীবন ও উন্নতির প্রাকৃতিক নিয়মও তাই। যদি কোন ভাষা উৎকর্ষের স্বাভাবিক রীতি-নীতি উপেক্ষা করে অন্য ভাষা হতে লাভবান হওয়ার ধারাবাহিকতা বন্ধ করে দেয় এবং নিজেদের প্রাচীন এরতিহ্যে আবদ্ধ থাকাকে গৌরব হিসেবে গ্রহণ করে নেয়; _ তাহলে সে যেন নিজেকে উৎকর্ষের পথ থেকে দূরে সরিয়ে সংস্কৃতির বন্ধনকে ছিন্ন করে ফেলল । এমন ভাষা জীবনের কাফেলা হতে অনেক দূরে বিক্ষিপ্ত হয়ে পড়ে। ফলে সে ভাষা হয়ে যায় স্থির ও সীমিত। সাহিত্যিক, কবি ও শিল্পীদের পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান চিন্তাধারা এবং উন্নয়নের পথে ধাবমান জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হওয়ার যোগ্যতা সে ভাষায় অবশিষ্ট থাকে না। দেশীয় পোষাকে বিদেশী শব্দভান্ডার ঃ আমার ধারণা ছিল যে, উর্দু ভাষা আরবী, সংস্কৃতি, ফারসী ও তুকাঁ ভাষার সমন্বয়ে গঠিত এক মিশ্র ভাষা হলেও তার সিংহভাগ ব্যাপ্ত ছিল আরবী ভাষায় । এ ক্ষেত্রে আমি সে সব শব্দের সাথে পরিচিতি লাভ করি যা উর্দূ ভাষার অন্তর্ভুক্ত হয়েও আসল আরবী রূপের পরিবর্তন ঘটেনি । উপরন্তু ৫২

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।