তখনকার ভারতবর্ষের এমন কোন এলাকা ও প্রদেশ ছিল না যেখানে সত্যবাদিতা ও আত্মশুদ্ধিতার এ দল নবীজির অপূর্ব বাণী “যাকাতের মাল বিতবানদের কাছ থেকে নিয়ে ফকীর-মিসকীনদের নিকট পোঁছিয়ে দাও ।” সে মুতাবিক নিবেদিত প্রাণ ছিলেন না। বিশেষতঃ আমীর-ওমরাহ ও ধনাঢ্য ব্যক্তিদের যে সব বুযুর্দের কোন না কোন কারণে প্রভাব ছিল সেখানে গরীব দুঃখীদের ভাগ্য পরিবর্তন না হয়ে পারেনি ।১ মানবতার আশ্রয়স্থলঃ এ সব সুফীয়ায়ে কেরামের শিক্ষা ও সাহচর্ধের ফলে সাধারণ মানুষের মধ্যে ধর্ম, বর্ণ ও জাতীয়তা নির্বিশেষে সব মানুষকে ভালবাসার, তাদের দুঠেখ ব্যথিত হওয়ার উদ্দীপনা তৈরী হয়। রাসূলুল্লাহ (সা.) এর নিম্নোক্ত অমরবাণীর প্রতি তাদের আমল ছিল সুদৃঢ় ৪ ্ “সৃষ্টিকুল আল্লাহর পরিবার-পরিজন সদৃশ । অতএব, তাদের মধ্যে সেই আল্লাহর নিকট অধিকতর প্রিয় যে আল্লাহর পরিবারের নিতান্ত হিতকারী ।” এসব পীর-মাশায়েখ ছিলেন গোটা দুনিয়ার মানুষের প্রতি সহানুভূতিশীল । হযরত খাজা নিযামুদ্দীন আওলিয়া (রহ.) একদা নিজের অবস্থা বর্ণনা করে বলেন, “কোন মানুষ যখন আমার কাছে এসে নিজের সমস্যাবলী ব্যক্ত করে তখন আমিও তার মত ভীষণ উদ্দিগ্র হয়ে পড়ি। কেয়ামতের দিন পরের সন্তুষ্টি ও সেবার ইচ্ছার চাইতে অধিকতর মুল্যবান আর কোন আমল থাকবে না।' যার ফলে এ সব খানকায় ভগ্রহ্দয়ের অধিকারী মানুষের আশ্রয় মিলতো, মিলতো ব্যথার উপশমও। যারা সরকার, সমাজ, গোষ্ঠী কর্তৃক বিতাড়িত হতো, আত্মীয়-স্বজন এমন কি অনেক সময় নিজেদের সন্তান-সম্ততিদের কাছেও হত উপেক্ষিত ; তারা সে সব বুযর্গদের পায়ে লুটিয়ে পড়ত । ঘরের যাবতীয় আরাম-আয়েশ তথায় উপভোগ করত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মনঃকষ্ট, উদ্বেগ ও মানসিক অস্থিরতা সেখানে দূরীভূত ;ত। আহার, ওঁষধ, দয়া-যত্ব সবই ছিল সেখানে। হযরত নিযামুদ্দীন আওলিয়া (রহ.) কে তার পীর-সাহেব দিল্লি অভিমুখে বিদায় দেয়ার সময় বলেন যে, তুমি হবে এক ছায়াময় বৃক্ষ ; যার ছায়াতলে ১ মানযির আহমদ গিলানী, মুসলমানোকা নিযামে তা'লীম ওয়া তারবিয়াত, ২খন্ড, পৃ.২২০। ৫০
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।