আসা-যাওয়ায় থাকত এভাবে প্রায় এক হাজার লোক তার সাথে আহার গ্রহণ করতেন নিয়মিত ৷ তিন হাজারী সৈন্যের মনসবদার ও দিল্লির সম্রাট ফররুখ শিয়রের অনুগ্রহভাজন জমিদার একদা খানকা সংস্কারের জন্যে সত্তর হাজার টাকা হাদিয়া পেশ করেন। তখন হুজুর ওগুলো আপাতত রেখে দিয়ে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেন। বিকাল বেলা মিস্ত্রিদের নির্মাণ কাজ আরম্ভ করা হবে । রওশনদ্দৌলা যখন বিশ্রাম নিতে চলে গেলেন, শাহভীক তখন দরবেশদের ডেকে সমুদয় অর্থ আম্বালা, থানেশ্বর,সিরহিন্দ ও পানিপথ শহরের বিধবা নারী ও গরীব-দুঃখীর গৃহে পাঠিয়ে দেন। এমনকি একটি টাকা অবশিষ্ট ছিল না। অতপর তাকে বলেন, আপনার প্রদত্ত টাকাগুলো নিঃস্ব ও সাধকদের দেয়াতে আপনিও মহাপৃণ্যের অধিকারী হয়েছেন । খানকার নির্মাণকাজে আদৌ কি সে সওয়াব অর্জিত হতো £ আমার মত সাধারণ মানুষের জন্য প্রাসাদুপম অক্্রালিকার কী দরকার ? একদা সম্রাট মুহাম্মদ ফররুখ শিয়র নওয়াব রাওশনদ্দৌলা ও নওয়াব আবদুল্লাহ্ খানের পক্ষ থেকে পত্রাবলী ও তিন লাখ টাকার চেক আসে । কিন্ত্র হুজুরের নির্দেশক্রমে সমুদয় অর্থ পার্শ্ববর্তী এলাকার গরীব- দুঃখীদের মাঝে বন্টন করে দেয়া হয়।* মাওলানা মানাধির হাসান গীলানী (রহ.) সঠিক বলেছেন; “ইসলামের এসব সূফীদের খানকাহ সমূহ ধনী ও নিঃশ্বদের মাঝে সেতু বন্ধনের কাজ দিতো । এসব বুযুর্গদের দরবার এমন ছিল যে, ক্ষমতাসীন রাজা-বাদশাহগণও কর প্রদান করতেন। সুলতানুল মাশায়েখের ঘটনা পর্যালোচনা করুন। যুবরাজ খিযির খান পর্যস্ত সে দরবারে সেবক হিসেবে নিয়োজিত থাকতেন । সুলতান আলাউদ্দীন সমগ্র ভারতবর্ষ থেকে কর আদায় করতেন। কিন্তু একটি কোবাগার এমনও ছিল যেখানে তাকেও রাজস্ব প্রদান করতে হত। এ খানকাহ হতে দেশের সাধারণ গরীব-মিসকীনদের নিকট তাদের ন্যাধ্য অংশ পাঠানো হতো। এটাই নিম্নের প্রসিদ্ধ বাক্যের মর্যার্থ 8 “মালে সুফী সাবিল আস্ত' "অর্থাৎ সুফী দরবেশদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফকৃত |" ধনী-গরীবের এ মোহনা অর্থাৎ নিঃস্বার্থ সৃফী-দরবেশদের দরবারে ধনী-নির্ধন আমীর- ফকীর উভয়ই একই মর্যাদায় হাযির থাকতেন। তাতে গরীব ও দুঃস্থ মুসলমানদের বিপুল অভাব লাঘব হতো । ইসলামী যুগের কোন কাল এবং ৯ মানযির আহসান গিলানী, নিযাম-ই-তা'লীম ওয়া তারবিয়াত, ২য় খভ্ত্, পৃ.২২১-২। ৪8৯
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।