Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবের অন্যত্র দেয়া হয়েছে। ভারতবর্ষে শিক্ষার বিকাশ ও জ্ঞানের চর্চা মূলতঃ তরীকতের পীর-মাশায়েখের পরোক্ষ ও প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহ প্রদানের ফলশ্রতি। চতুর্দশ শতাব্দীর দু'জন বিখ্যাত পন্ডিত ও গবেষক কাধী আবদুল মুকতাদির কিন্দী এবং শায়খ আহমদ থানেশ্বরী ছিলেন খাজা নাসিরুদ্দীন চেরাগ-ই-দেহলভীর আধ্যাত্িক শিষ্য । সপ্তদশ শতাব্দীর সুবিখ্যাত উস্তাদ মাওলানা লুতফুন্নাহ্‌ কুয়েলীর শিষ্যবৃন্দ ও শিষ্যদের শিষ্যকুলের শিক্ষা-দীক্ষার ধারাবাহিকতা উনবিংশ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। চিশতী তরীকতের উপরিউক্ত পীর ও বুযুর্গের গভীর সম্পর্ক ছিল খানকাহ ও মাদ্রাসার সাথে । এককথায় পীর-দরবেশ ও খানকাহ-মাদ্রাসা ছিল একে অপরের পরিপূরক ও সম্পূরক । জৈনপুরের খানকায়ে রশীদিয়া, লক্ষৌর মাওলানা পীর মুহাম্মদ সাহেবের মাদ্রাসা, দিল্লির হযরত শাহ ওয়ালি উল্লাহ দেহলভীর শিক্ষাঙ্গণ এবং গাঙ্ুহে মাওলানা রশীদ আহমদ সাহেবের খানকাহ তার অনন্য উদাহরণ ও উজ্জ্বল দৃষ্টান্ত । পরোপকার £ এ সব পীর-মাশায়েখ ও খানাকাহের মাধ্যমে অনেক আল্লাহর বান্দাদের অভাব বিমোচন হতো; অজস্র পরিবার ও ঘর-বাড়িতে জলে উঠতো প্রদীপ, গরম হতো চুলা ও উনুন। বিপুল সংখ্যক মানুষ খানকাতে খেয়ে উদরপূর্তি করতো, বিভিন্ন প্রকারের উপাদেয় খাবারের স্বাদ আস্বাদন করতো । সূফী সাধকদের খাবারের বিছানায় শক্র-মিত্র, আত্তীয়- অনাত্মীয়, ধনী-দরিদ্র ও দেশী-বিদেশীর কোন ভেদাভেদ ছিল না। খাজা নিজামুদ্দীন আওলিয়া (রহ.) এর খাবারের আসরে মহার্ঘ ও বিপুল পরিমাণ খাদ্য আইটেমের কারণে প্রবাদতুল্য ছিল। সপ্তদশ শতাব্দীর মুজাদ্দিদ শেখ সাইফুদ্দীন সিরহিন্দী (রহ.) এর খানকায় প্রত্যেহ দু'বেলায় এক হাজারের বেশী লোক ইচ্ছা ও পছন্দ অনুযায়ী খাবার গ্রহণ করতো ।+ সাইয়েদ মুহাম্মদ সাঈদ আকন্দ প্রকাশ 'শীহ ভীক' নামক সপ্তদশ ও অষ্টাদশ শতকের চিশতী তরিকার এক সাধক সম্পর্কে তার জীবনীকার বর্ণনা করেন যে, তার যিক্র ও সাধনায় স্থায়ীভাবে প্রায় পাঁচশ'জনের ভক্তদল তথায় ১ নুযহাতুল খাওয়াতির. ৫খন্ড। ৪৮

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।