দাও, রিযৃক একমাত্র আল্লাহর হাতে । একদা হযরত মাওলানা ফযলে রাহমান গঞ্জেমুরাবাদী (রহ.) (মৃত্যু 8 ১৩১৩ হি.) এর দরবারে এক গভর্ণরের আগমন ঘটে । তিনি হুজুরের মুখে চরিত্র সংক্রান্ত বয়ান শুনে মুগ্ধ হয়ে বল্লেন, হুজুর! আপনার সম্মতি পেলে সরকারী তহবিল থেকে আপনার খানকার নামে কিছু অনুদান বরাদ্দ করে দিব। উত্তরে তিনি বলেন, “আমি আপনাদের সরকারী অর্থ নিয়ে কী করব? আল্লাহ তা'য়ালার অনুকম্পায় আমার সম্বল হল- রশির তৈরী একটি খাঁটি, মৃত্তিকার দু'টি লোটা ও দু'টি কলসি। আমার শিষ্যদের মধ্যে কেউ কেউ ভুন্টা নিয়ে আসে; তা দিয়ে রুটি বানানো হয় । আমার পত্তবী অল্প শাক-সবজী বা ডাল রান্না করে; তা দিয়ে খাবার সেরে নিই। হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব বলেন, রামপুর প্রশাসক নওয়াব কলবে আলী খান একদা আগ্রহ ব্ক্ত করেন যেন রামপুরের মুহাদ্দিস হযরত মাওলানা ফযলুর রহমান সাহেব তথায় তাশরীফ নেন। সে ক্ষেত্রে তিনি নওয়াব সাহেবকে বলেন, আপনি কী নযরানা পেশ করবেন? তিনি বললেন, একলাখ টাকা । তখন মাওলানা মুহিব্বুল্লাহ্ সাহেব মুরাদাবাদ পৌছে আরয করেন, হুজুর ! রামপুরে তাশরীফ নেন। সেখানকার প্রশাসক নওয়াব কলবে আলী খান আপনার অন্ধ ভক্ত । তদুপরি এক লাখ টাকা হাদিয়া দেবেন। হুজুর স্বাভাবিক নিয়মে সংলাপ করতে থাকেন । কিন্ত এ প্রসঙ্গে আলাপ হলে তা সাধারণ কথা রূপে উড়িয়ে দেন এবং বলেন, আরো মিঞা! লাখ টাকা ডাস্টবিনে নিক্ষেপ কর এবং জেনে রেখো ৪ 'যে অন্তরে দয়াদ্রতার প্রকাশ পায়, সে অন্তর রাজকীয় অর্থভান্ডারের চাইতেও উত্তম ।" জ্ঞানের বিকাশ সাধন 8 ভারত বর্ষের পীর-মাশায়েখগণ সর্বদা জ্ঞানের পৃষ্টপোষক ও আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচিত ছিলেন । তাদের অনেকেই উচ্চাঙ্গের সাহিত্য ও জ্ঞানের আধার ছিলেন । প্রথম দিন থেকেই জ্ঞানের প্রতি তাদের প্রতি আস্থা ছিল সুদৃঢ় এবং তারা বিশ্বাস করতেন 'জ্ঞানহীন ব্যক্তি আল্লাহকে চিনতে পারে না।' যেহেতু মূর্খ সূফী শয়তানের পুতুলের নামান্তর; সেহেতু অনেক যোগ্য ও মেধাবী ছাত্ররা জ্ঞানার্জন সম্পন্ন না করা পর্যন্ত গীর- মাশায়েখগণ তাদেরকে খিলাফত প্রদান করতেন না। যার বিবরণ এই ৪৭
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।