সুদৃঢ় ও অক্ষুন্ন রাখেন লাভ-লোকসানের বিপনিতে, যেখানে মানুষের ক্রয়- বিক্রয়ও হয়ে থাকে । তাদের জীবনের নীতিমালা ও শ্রোগান ছিল নিম্নরূপ ঃ “আমি স্বীয় ফকিরী পোষাককে রাজা-বাদশাহদের মুকুটের বদলে প্রদান করতে প্রস্তুত নই। আমি আমার দরিদ্রতাকে সুলাইমানী রাজত্বের বিনিময়ে হস্তান্তর করতে রাজী নই দারিদ্ব্যের কষাঘাতে অন্তরে আমি যে তৃপ্তি পেয়েছি, তা রাজা-বাদশাহদের আরাম আয়েশের বিনিময়ে আদৌ অর্পন করব না।” ভারতবর্ষে সুফীবাদ ও তাসাউফের ইতিহাস সাধনা, আত্মাপ্রত্যয়, আত্মপরিচিতি, পরার্থ ও আত্ত্োৎসর্ণের রোমাঞ্চকর ঘটনাবলী দ্বারা পরিপূর্ণ ও ব্যাপৃত। কোন তরীকতের সিলসিলা এবং তাসাউফের ইতিহাস সেসব আদর্শ থেকে শূন্য নয় । তবে এ ক্ষেত্রে মাত্র দু'শতাব্দীর (ব্রয়োদশ-চতুর্দশ) কতিপয় ঘটনাবলী প্রদত্ত হলো যা জাম্প্রতিক ঘটনা প্রবাহের সাথে সম্পর্কিত । যেখানে বন্ত্রবাদ ও ভোগবাদ স্বীয় শিকড়কে মযবুত করার সুযোগ পেয়েছে। নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সিলসিলায় হযরত মির্যা জানে জানা দেহলভী রেহ.) নামক এক বুযুর্গ ছিলেন। তার মৃত্যুর পূর্বে তদানীস্ত ন দিল্লির বাদশাহ সংবাদ পাঠান যে, মহান আল্লাহ তা'য়ালা আমাকে বিশাল রাজত দান করেছেন; আপনি তার কিছু অংশ গ্রহণ করুন। উত্তরে তিনি বললেন, মহান আল্লাহ সপ্ত পৃথিবীকে 'মাতা'উদ্দুনিয়া কূলীল' তথা পার্থিব সামথী ক্ষুদ্র ও সীমিত বলে ঘোষণা করেন। অতএব, এক সপ্তমাংশের ন্যুনতম অংশ আপনার কর্তৃত্বে এলে আমি সেদিকে লোভের হস্ত সম্প্রসারণ করার প্রয়োজন কী ? একদা নওয়াব আসিফ জাহ বিশ হাজার টাকা হাদিয়া দিলে তিনি তা প্রত্যখ্যান করেন। নওয়াব তা গরীবদের মাঝে বন্টন করতে বললে তিনি বলেন, সে যোগ্যতা আমার নেই। এখান থেকে বেরিয়ে আপনি নিজেই বন্টন করতে থাকুন, ঘরে পৌছতে পৌঁছতে বিলি হয়ে যাবে অথবা ওখানে গিয়ে বন্টন সমাপ্ত করুন। টুংকু রাজ্যের শাসক নওয়াব মীর খান একদা হযরত গোলাম আলী দেহলভী (রহ.) এর খানকাহ্ শরীফের বার্ষিক ব্যয় নির্বাহের জন্য একটি মোটা অংকের অনুদান দেয়ার ইচ্ছা পোষণ করলে তিনি বলেন ঃ “দরিদ্রতা ও সন্তুষ্টির মুখোশ উন্মোচন করতে চাই না। নওয়াব মীর খানকে জানিয়ে ৬
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।