Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

পিছপা হবনা, আর তিনিও আমাকে রেহাই দেবেন না। পরবতীতে বাদশাহর দরবারে এক বৈঠক অনুষ্ঠিত হয়| বাদশাহ কিছু নসীহত করতে বললে তিনি বলেন, রাগ দমন করুন। বাদশাহ জানতে চাইলেন, কোন ধরণের রাগ ? তিনি বলেন, পশু সুলভ রাগ। তাতে বাদশাহর চেহারা মলিন হয়ে যায় তবে কিছু বলেননি । মাওলানা সাহেবকে বাদশাহ নিজ প্লেটে শরীক করেন এবং স্বহস্তে কিছু গ্রাসও তুলে দেন। অনিচ্ছা সত্তেও তিনি আহার সম্পন্ন করেন। অতঃপর বাদশাহ তীকে বিদায় দেন। ১ এসব পীর-মাশায়েখ, স্বৈরাচারী রাজাদের শাসনামলে নিজেদের নিস্বার্থপরতা, নির্ভিকতা ও সত্য কথা বলার প্রথা চালু রাখেন। স্বাভাবিক অবস্থায় উলামা-মাশায়েখকে রেহাই না দিলেও তাদেরকে দেয়া হত এক বিশেষ সুযোগ । যাতে ফরয আদায় করতে পারে সে সুযোগ দেয়া হত। মুসলিম শাসনের পতনকালে দিল্লির পীর মাশায়েখগণ নিজের এতিহ্য ও বৈশিষ্ট্যকে হাতছাড়া হতে দেননি । সম্রাট শাহ আলম একদা খাজা মীর দরদ (রহ.) এর যিক্র অনুষ্ঠানে উপস্থিত হন। ব্যথার কারনে পা দুটো লম্বা করে দেন। কিন্তু সে বেআদবী খাজা সাহেবের সহ্য হলোনা। অবশেষে তিনি বলেনঃ আপনার এই আচরণ ফকীরের অনুষ্ঠানের নিয়ম বহির্ভীত। বাদশাহ অপারগতা প্রকাশ করে ক্ষমা চান। প্রত্যুত্তরে খাজা সাহেব বললেন, আপনি যদি অসুস্থই হন তাহলে কষ্ট করে এখানে আসার প্রয়োজন কী ? ২ সাধনা ও স্বাবলম্বন ৪ এসব সূফী দরবেশ রাষ্ট্রীয় ক্ষমতার পদ, সরদার ও বিত্তবানদের মূল্যবান উপটৌকন ও ভূসম্পত্তি গ্রহণ করা থেকে প্রায় বিরত থাকতেন । তারা সাধনা, আত্মনির্ভরশীলতা, অল্পতুষ্টি ও আল্লাহ ভরসা, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মপরিচিতির এমন দৃষ্টান্ত স্থাপন করেন যা ভারতীয় সমাজে কর্মদক্ষতা, অপূর্ব সাহসিকতা ও দৃরদর্শিতার গুণাবলী ও উপাদান সমূহের অস্তিত্ব টিকিয়ে রাখে । তারা মানবতার সুনাম ও সুখ্যাতিকে সতত ৯ সীয়ারুল আউলিয়া, পৃ.২৭১-২ * গুল-ই-রা'য়না, পৃ.১৭১। ৪৫

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।