আসলে তিনি অভিবাদন জানানোর জন্যে উপস্থিত হননি । ফলে বাদশাহ তাকে দিল্লিতে তলব করেন। তিনি রাজপ্রাসাদের অলিন্দে পদার্পন করলেই সেনাপতি, অমাত্য ও প্রহরীগণ দু'প্রান্তে সারিবদ্ধভাবে দীঁড়ানো ছিল। তার পুত্র নুরুদ্দীন ছিল অল্প বয়সের । শাহী দরবারের আড়ম্বরতা কখনো সে প্রত্যক্ষ করেনি বিধায় সে ভয় পেয়ে যায় । শেখ কুতৃবউদ্দীন তাকে ডেকে বলেন, বাবা নুরুদ্দীন! “আল আযমাতৃ লিল্লাহ্' অর্থাৎ মহত্ব ও জীকজমক কেবল মাত্র মহান আল্লাহ তা'য়ালার জন্য সংরক্ষিত। সাহেবজাদা বর্ণনা দেন যে, এ বাক্য শ্রবণমাত্র আমার অন্তরে যেন এক বিশেষ শক্তি-প্রবাহ সৃষ্টি হয়। ভয়-ভীতি দূরীভূত হয়ে যায়। যে সব সেনাপতি ও শাসকবৃন্দ তথায় দাড়ানো ছিলেন তাদেরকে আমার মেষ সদৃশ মনে হল। বাদশাহ অভিযোগ করলেন, আমি আপনার কাছে গেলে আমার কোন খোজ-খবর নেননি; আমার প্রতি সাক্ষাতের মাধ্যমে সম্মান প্রদর্শন করেননি । উত্তরে শেখ বললেন, আমার মত একজন নগন্য দরবেশ আপনার সাক্ষাত করার অযোগ্য মনে করি, নির্জনে বসে বাদশাহ ও মুসলমানদের জন্য দোয়ায় মনোনিবেশ থাকি । অতএব, আমাকে অপারগ মনে করবেন । সাক্ষাৎ পর্ব শেষে সম্রাট এক আমীরকে বলেন, যেসব বৃযুর্ণের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছে এবং যাদের সাথে আমি করমর্দন করেছি তাদের হাতে ছিল এক ধরনের কম্পন ও শিহরণ (বিনয় ভাব)। কিন্তু শেখ মুনাওয়ার এত শক্ত ও স্বাভাবিকভাবে করমর্দন করেন যে, তার হাতের শিহরণের রেশ ও চিহ্ন বলতে নেই। বাদশাহ তার খিদমতে একলাখ টংকা (তৎকালীণ মুদ্রা) উপটৌকন পেশ করেন। শেখ আশ্চর্য হয়ে বলেন, সুবহানাল্লাহ! (আল্লাহ কত মহান/ কত পবিত্র!) দরবেশের জন্য দু" সের চাল, ডাল ও এক পয়সার ঘিই যথেষ্ট । সে এত সহস্র মুদ্রা দিয়ে কি করবে? অনেক প্রচেষ্টা ও কৌশল চালিয়ে এমনকি বাদশাহ মনক্ষুন্ন হবেন একথা বললে পরিশেষে তিনি দু'হাজার টংকা গ্রহণ করেন। তাও তিনি তরীকতের সাথীদের ও নিঃস্ব-অনাথদের মাঝে বন্টন করে দেন। দ্বিতীয় কাহিনী মাওলানা ফখরদ্দীন রাষী (রহ.) এর । তিনি সম্রাটের সাহচর্য থেকে দূরে থাকা পছন্দ করতেন । তিনি বারংবার বলতেন যে, আমার শির ওই ব্যক্তির দরবারে কর্তিত ও পতিতাবস্থায় দেখতে পাচ্ছি। অর্থাৎ হক কথা বলা থেকে আদৌ ১ সীয়ারুল আউলিয়া, পৃ.২৫৩-৫ ৪০
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।