এক মুহূর্তের মধ্যে মদ বিক্রি বন্ধ হয়ে যায়। দোকানদাররা ইংরেজ সরকারের কাছে অভিযোগ জানায়, আমরা বিনা দ্বিধায় সরকারের কর আদায় করে থাকি কিন্তু অধুনা আমাদের দোকান-পাট অচল । জনৈক বুমুর্গ 'সদলবলে এই নগরে পদার্পন করলে শহর গ্রামের সমুদয় মানুষ তার হাতে মুরীদ হয়ে যায় এবং প্রত্যহ মুরীদ হতে চলেছে। তারা যাবতীয় নেশাদায়ক দ্রব্যাদি থেকে তাওবা করছে যার ফলশ্রুতিতে তারা এখন আমাদের মদ্য বিপনীর ধারে কাছেও যায় না।” ১» তরীকতের মাশায়েখ, আধ্যাত্মিক দিকনির্দেশক এবং তাদের চেষ্টা প্রচেষ্টার দরুণ আপামর জনসাধারণ যে সঠিক পথে পরিচালিত হয়েছিল এবং অসদাচরণ ও অপকর্ম থেকে বিরত ছিল তা একমাত্র তাদের নৈতিকতা ও অধ্যাত্মিকতারই ফসল । বিশ্বের কোন প্রতিষ্ঠান, সংবিধান এতো বিপুল সংখ্যক মানুষকে যেমন প্রভাবান্বিত করতে পারে না, তেমনি স্থায়ী কোন নৈতিকতা ও আইন-কানুনের সেতু বন্ধনে আবদ্ধ রাখতে পারে না। নির্ভিকতা ও সত্য কথন £ সেই অধ্যাত্বিক পথ প্রদর্শকদের এক অনন্য খিদমত ও কৃতিত্ ছিল- তারা স্বেরাচারী সম্রাট জালিম শাসকদের ভুল-ত্রুটি, ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ও সীমালজ্ঘনকারী বিষয়াবলীর প্রতিরোধ গড়ে তোলেন । তাদের সম্মুখে হক কথা ব্যক্ত করেন এবং তাদের সাথে ভিন্ন মত পোষণ করে সরকার ও সমাজকে বিপজ্জনক পরিণতি ও ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। তাদের নিকনির্দেশনা, প্রশিক্ষণ, অকৃত্রিম ও নিখুত গুণাবলীর দরুণ জনমনে সাহস, বিক্রম, নিরাপত্তাবোধ ও বীরত্ব সৃষ্টি হয়। ভারতবর্ষের ইসলামী যুগে এরূপ অজস্র দৃষ্টান্তও রয়েছে যে, পীর-মাশায়েখ ও তাদের খলিফাগণ মাথায় কাফন বেঁধে এবং নিজের জীবন বিপন্ন করে “জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথনই সর্বোম জিহাদ” এ হাদীসটি মুতাবিক আমল করতে ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। নিয়ে মুহাম্মদ তুঘলকের শাসনামলের মাত্র দুটি ঘটনা উল্লেখ করা হলো ঃ মুহাম্মদ তুঘলকের শাসনামলে শেখ কুতুব উদ্দীন মুনাওয়ার ছিলেন এক নিভৃতচারী ও চিশতী তরিকার সাধক ও দরবেশ। একদা বাদশাহ্ তার এলাকায় ১ ওকায়ে আহমদী
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।