Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ফলাফল এরূপ হওয়াই বাঞ্চনীয়” এসব পীর-মাশায়েখদের সাহচর্য ও পরিচর্যার ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্ীয়-অনাত্রীয়ের পার্থক্য ব্যতিরেকে এক অপরের সেবা-শুশ্রুষা ও সহযোগিতা করার আগ্রহ ও মানসিকতা সৃষ্টি হয়। হযরত সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) বিপুল সংখ্যক সফরসঙ্গী নিয়ে যখন হজ্ব পালনের উদ্দেশ্যে রওয়ানা হতেন, দীর্ঘ ও কষ্টকর সফরে প্রয়োজন বশত কোন কাজ সম্পাদন করতে হলে তাতে তিনি লজ্জাবোধ করতেন না। তার এই সফর ছিল গঙ্গা নদীর নৌপথে । মির্যাপুর ঘাটে ছিল তুলাভর্তি নৌকা । তুলার মালিক শ্রমিকদের অপেক্ষায় ছিল; যেন তুলাগুলি বোঝাই করে গুদামে নিয়ে যাওয়া হয়। সাইয়্যেদ সাহেব সাথীদের নিয়ে তুলার বস্তা নামিয়ে দেয়ার নির্দেশ দিলে শত শত মানুষ নৌকায় ঝাপিয়ে পড়ে এবং দু"ঘন্টার মধ্যে নৌকা খালি করে তুলা গুদামের দ্বারপ্রান্তে নিয়ে যায়। জনসাধারণ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। পরস্পর বলাবলি করতে লাগল “এরাতো আজব লোক! তুলার মালিকের সাথে কোন পূর্বপরিচিতি নেই; একমাত্র আল্লাহর খাতিরেই তারা অনেক কাজ বিনা পারিশ্রমিকে সম্পন্ন করে দিল। নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা বুযুর্গ হবেশ। ২ ধারাবাহিকভাবে এই পীর-মাশায়েখদের কৃতিত্ব ও অবদানের বর্ণনা দেওয়া অতি দুক্কর। তজ্জন্যে প্রয়োজন বিশাল গ্রন্থের । ভারতবর্ষে সমৃদ্ধ ও স্শীল প্রাণবন্ত সমাজ গঠনে (যা এ রাষ্ট্রের প্রধান নৈতিক ও চারিত্রিক সম্বল; নিঃস্বার্থ মানবতার সেবক ও সৎ শাসকদের প্রাণকেন্দ্র ; এবং যার দরুণ ভারত ভূ-খন্ড প্রতি সন্কটপূর্ণ মুহূর্তে সুযোগ্য মনীষীদের উপহার লা করে) সেই নিঃস্বার্থ সংক্কারকগণ ও চরিত্র বিনির্মাণকারীদের রিরাট অবদান রয়েছে। বর্তমান শতাব্দীর ঘটনাবলী বিশদ বিবরণ তরীকতের মাশায়েখ পথপ্রদর্শক হযরত সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) এর ধর্মীয় ও চারিত্রিক প্রভাবের আলোচনা দৃষ্টান্ত স্বরূপ পেশ করছি। সাইয়্যেদ সাহেবের হজ্ব যাত্রার আলোচনা পর্বে জনৈক ইতিহাসবিদ বলেনঃ “একদা কলকাতায় ১ ফাওয়াইদুল ফুয়াদ, পৃ.১৪ ২ সীরাতে সাইয়্যেদ আহমদ শহীদ,পৃ.২৪৯ ৪২

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।