সকাল হতে মধ্য রাত পর্যস্ত ভিড় থাকত নারী-পুরুষের | নামায, খাওয়া- দাওয়া ও মানবিক চাহিদার কার্যাবলী ব্যতীত আর কিছুই করার সুযোগ তার হত না। মাথা পিছু বায়আত করানো তার পক্ষে ছিল অসম্ভব । তাই সকল বায়'আত প্রত্যাশী একটি বিশাল প্রান্তরে সমবেত হলে তিনি তাশরীফ নিতেন এবং সাত বা আটটি পাগড়ি খুলে তাদের হাতে প্রদান করতেন। ভক্তরা তা সশ্রদ্ধে টেনে নিতেন। তিনি উচ্চঃস্বরে .আযানের শব্দাবলী উচ্চারণ করাতেন। প্রত্যহ প্রায় সতের-আটার বার এ আগমন ও কর্মধারা সুচারুরূপে পরিলক্ষিত হত। জীবন ও সমাজের উপর প্রভাব £ যারা পীর-মাশীয়েখদের হাতে বায়'আত গ্রহণ করতো তাদেরকে তারা যাবতীয় পাপ থেকে তাওবা করাতেন। আল্লাহর অনুকরণ ও রাসূলের নির্যাতন, সীমালঙ্গন, জনগণের তথা বান্দার হক সমূহের বিনষ্টকরণ থেকে বিরত থাকার তাকিদ দিতেন। সচ্চরিত্র অবলম্বন, দুশ্চরিত্র (তথা-হিং বিদ্বেষ, অহঙ্কার, সম্পদের লোভ ও সম্মানগ্রীতি) বর্জন ও শান্তি স্থাপনের অগ্রাধিকার ও অল্পেতুষ্টির শিক্ষা দিতেন। উপরন্তু এই বায়আত সাধারণতঃ স্বাভাবিক ভাবে এক বিশেষ ও গভীর সম্পর্কের কারণ হয়ে দীড়ায়, তাহলো- তিনি সকল আগন্তক ও যাত্রীর প্রতি উপদেশ দিতেন। তাদের অন্তরে আল্লাহর প্রেম-গ্রীতি, তার অস্তষ্টির প্রতি উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা এবং অবস্থার সংশোধনের প্রতি আগ্রহ সৃষ্টির প্রয়াস চালাতেন । তার একনিষ্ঠতা, অনুপম চরিত্র, শিক্ষা, তত্বাবধান ও সান্নিধ্যের যে প্রভাব স্বাভাবিক জীবন ও সমাজে পড়েছিল তার এক বাস্তব চিত্র নিম্ে প্রদত্ত হল । ভারতের সুপ্রসিদ্ধ ইতিহাসবেত্বী কাজী যিয়াউদ্দীন বারনী আলাঈ যুগের আলোচনা করতে গিয়ে লিখেন ৪ “সুলতান আলাউদ্দীন আমলে মাশায়েখদের মধ্যে শায়খুল ইসলাম নিজামুদ্দীন, শায়খুল ইসলাম আলাউদ্দীন, শায়খুল ইসলাম রুকুন উদ্দীনের মাধ্যমে তাসাউফের সিংহাসন সঙ্জিত ছিল। পৃথিবী তাদের বরকতময় শ্বাস-প্রশ্বাস দ্বারা আলোকিত ও প্রাণবন্ত হয়। সমগ্র বিশ্ব তাদের কাছে ৪8০
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।