Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা ভারতবর্ষের বিগত দেড় হাজার বছরের ইতিহাসে মুসলমানদের রয়েছে গৌরবদীপ্ত অবদান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকাচার ও বৃহত্তর জনগোষ্ঠীর জীবনধারায় মুসলমানদের প্রভাব অনশ্থীকার্ধ। ভারতের জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্রমবিকাশ ধারায় মুসলামনদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ও দেশ মাতৃকায় মুক্তি সংগ্রামে তাদের নজীরবিহীন কুরবাণী ভারতের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ । কোন কোন বিদ্বেষ ভাবাপন্ন ইতিহাসবিদ মুসলমানদের চিহিতত করছেন আধ্রাসী, লুটেরা ও অপাং্‌ক্তেয়রূপে । তাদের অভিযোগ, মুসলমানরা নিয়েছেনই কেবল,ভারতবর্ষকে দিতে পারেনি কিছু । এ অভিযোগ একেবারে কাল্পসনিফ;স্তিক্তিছীন ও সংকীর্ণতা প্রণোদিত । বক্ষমান গ্রন্থে বিশ্বের কীর্তিমান ইতিহাসবিদ, আরবী সাহিত্যের অন্যতম দিকপাল ও (রহঃ) এঁতিহাসিক উপাত্ত নির্ভর তথ্য ও যুক্তি ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে এ সত্য তুলে ধরতে সক্ষম হয়েছেন যে, মিশনারী জাতি হিসেবে মুসলমানরা এ দেশকে ভালবেসেছেন। এ দেশের সার্বিক উন্নয়নের জন্য নিজেদের উৎসর্গ করেছেন এবং এ দেশের মাটিতে তাঁরা সামাহিত হয়েছেন। মধ্য এশিয়ার মুসলমান সূফী, দরবেশ, বুদ্ধিজীবী, লেখক এবং পণ্তিতরা এসে ভারতের সভ্যতা, সংস্কৃতি ও সাহিত্যে যোগ করেছেন নতুন আঙ্গিক, নতুন মাত্রা ও নতুন রুচি বোধ । ভারতের ধারাবাহিক ইতিহাস রচনায় মুসলমানদের যে অথণী ভূমিকা রয়েছে তা কেউ অস্বীকার করতে পারবে না । এগারোটি পরিচ্ছেদে বিভক্ত এ গ্রন্থটির প্রাতিটি ছত্রে ছত্রে মুসলমানদের কীর্তি ও গৌরবগাঁথার বিবরণ ও বিশেষণ রয়েছে। ইতিপূর্বে আলোচ্য গ্রন্থটির একাধিক অনুবাদ বেরিয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। উর্দু হতে বাংলা ভাষায় এটা প্রথম অনুবাদ করেছেন বন্ধুপ্রতিম অধ্যাপক আ.ফ.ম খালিদ হোসেন । সেন্টার ফর রিসার্চ অন দ্যা কুর'আন এন্ড সুন্নাহ এর পক্ষ হতে এ এতিহাসিক গ্রন্থটি প্রকাশ করতে পেরে আমি নিজেকে কৃতার্থ মনে করছি। ইতিহাস, সমাজতন্তু, আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিজ্ঞানের ছাত্র-শিক্ষকদের কাছে বিশেষভাবে এবং অনুসন্ধিৎসু পাঠকবর্গের কাছে সাধারণভাবে এ গ্রন্থটি আদৃত হবে-এটা আমার যৌক্তিক প্রত্যাশা । আলাহ আমাদের এ মেহনত কবুল করুন। আমীন | কাজী হীন মুহাম্মদ চেয়ারম্যান সেন্টার ফর রিসার্চ অন দ্যা কুরআন এন্ড সুন্নাহ

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।