নেতৃবৃন্দ, পীর-মাশায়েখ ও সর্বস্তরের জনসাধারণ । যাদের সংখ্যা প্রায় দশ হাজার । সার্বক্ষণিক তার সান্নিধ্যে থাকতেন জ্ঞান পিপাসু ও ভক্তদের এক বিশাল দল। যা আশঙ্কা সৃষ্টির কারণ হয়ে দীড়িয়েছিল সপ্রাট শাহজাহানের হৃদয়পটে । অতএব, সুকৌশলে তিনি কিছু অর্থ সম্পদ তাকে হাদিয়া দিয়ে বলেন, আপনি হারামাঈন শরীফে ফরয হজ্ব পালন করতে যান। অতএব, তিনি হিন্দুস্তান থেকে হিজরত করেন।” মুজাদ্দিদ সাহেবের সুপ্রসিদ্ধ খলিফা ও সাহেবজাদা মাসূম (রহ.) (মৃত্যু ঃ ১০৭৯ হি.) এর হাতে নয় লাখ লোক তাওবা ও বায়আত গ্রহণ করেন। তদুপরি, প্রায় সাত হাজার লোক খেলাফতে ভূষিত হন। স্যার সৈয়দ আহমদ খান (রহ.) 'আছারুসৃ সানাদীদ' গ্রন্থে উল্লেখ করেন যে, বিশিষ্ট সুফী-সাধক হযরত শাহ গোলাম আলী (রহ.) এর সুবিশাল খান্কায় প্রায় পাচশ'জন ফকীর মিসকীন অবস্থান করতেন। সকলের খাওয়া দাওয়া পোষণ অর্পিত ছিল তার দায়িত্ে। ত্রয়োদশ শতাব্দীর সুবিখ্যাত সংস্কারক ও শায়খে তরীকত হযরত সৈয়দ আহমদ শহীদের (রহ.) প্রতি সাধারণ মানুষের আনাগোনা, ভক্তদের সোতপ্রবাহ ও গণজোয়ার ছিল অদ্বিতীয় ও অনন্য । তিনি আত্মশুদ্ধির মিশন ও হজ্যাত্রার উদ্দেশ্যে নগর ও জনপদ অতিক্রমকালীন পুরো এলাকার দু'একজন ব্যতীত সকল অধিবাসী স্বতঃস্কুর্তভাবে তাওবা ও বায়আতের সুবর্ণ সুযোগ গ্রহণ করেছিল । এলাহাবাদ, মির্যাপুর, বেনারস, গাজীপুর, আজীমাবাদ, পাটনা ও কলকাতায় সামগিকভাবে প্রায় কয়েক লাখ মুসলমান বায়আত ও তাওবা করেছিলেন। ধর্মের প্রতি জনগণের যে সার্বিক গুরুত্বানুধাবন ও অনুপ্রেরণার স্যার পরিলক্ষিত হয়েছিল তা নিয়ের বর্ণনা থেকে সহজেই অনুমেয়। উল্লেখ্য যে, বেনারস হাসপাতালের রোগীরা খবর পাঠান, “আমরা পীড়িত ও রুগ্ন হওয়াতে আপনার কাছে যেতে অক্ষম। তাই আল্লাহর ওয়াস্তে আপনি এখানে আসতে পারলে আমরা বায়আত হতে আগ্রহী । অতঃপর তিনি কলকাতান দুইমাস যাবৎ অবস্থান করেন। প্রত্যেহ প্রায় এক হাজার লোক তার বায়আত গ্রহনে ধন্য হত এবং তা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে । অধিকহারে বায়“আত গ্রহনের সূচী ছিল নিম্নরূপ ঃ ৩৯
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।