তুরক্কে। অদ্যাবধি সে সব দেশে এ সিলসিলা স্বমহিমায় বিদ্যমান। চতুর্দশ শতাব্দীর প্রারস্তে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রহ.) শায়খুল আরব ওয়াল আযম উপাধিতে ভূষিত হন। হেজাযবাসীরা এবং হেজাযে আগমণকারী অসংখ্য হাজীগণ তার কাছে অধ্যাত্মিক দীক্ষা লাভ করেন। বর্তমান সমগ্র মুসলিম বিশ্বে ভারতবর্ষের সুবাদে আত্মশুদ্ধির প্রদীপ ও দীপ্যমান খোদাপ্রেমের চর্চা বিদযমান। ভারতবর্ষ আজও এ বিষয়ের কতিপয় সুবিজ্ঞ ও একনিষ্ঠ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সারা বিশ্বের প্রাণকেন্দ্ররূপে চিরোন্নত এবং উৎসুক ও কৌতুহলী শিষ্যদের একমাত্র আশ্রয়ভূমি বলে সমাদৃত । সূফী দর্শন ও সুফীসাধকদের সাথে মানুষের গভীর সম্পর্ক £ ভারতবর্ষে মুসলিম যুগ সূচিত হয় সূফী সাধকদের অপূর্ব অবদানে । ভারবর্ষে সূফী-সাধকদের মাধ্যমেই ইসলামী যুগের গোড়াপত্তন ঘটে। বিশেষ করে হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী আজমীরীর (রহ.) নিঃস্বার্থ, শক্তিশালী ও দক্ষ হাতের প্রচেষ্টায় এখানে মুসলিম যুগের সুদৃঢু ভিত্তি প্রতিষ্ঠিত হয়। রাজা-প্রজা নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ সে সব একনিষ্ঠ ও পুণ্যাত্মা সাধকগণ ও আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি পরম ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করে । উপমহাদেশের একক্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত অসংখ্য খান্কাহ ও অধ্যাত্সিক কেন্দ্র খান্কা গড়ে উঠে। কেন্দ্রীয় শহরগুলোর বাইরে এমন কোন প্রদেশ বা অঞ্চল পাওয়া বিরল যা এ সৌভাগ্য হতে বঞ্চিত ছিল। সেসব বুযুর্গ ও খানকা সমূহের প্রতি মানুষের যে পরমশক্তি, শ্রদ্ধা ও গভীর সম্পর্ক বিদ্যমান ছিল এবং তাদের প্রতি আকর্ষণের যে রূপ চিত্র ভেসে উঠেছিল; তার কিঞ্চিত ধারণা নিম্নের বিক্ষিপ্তাকারে বর্ণিত ঘটনাবলী থেকে সহজেই অনুমেয় । “হযরত সাইয়্যেদ আদম বানুরী (রহ.) (মৃত্যু ৪ ১০৫৩ হি.) এর খানাকায় প্রতিদিন এক হাজার মানুষ হাযির হতো । খানাকাতেই তারা দু" বেলা আহার সারতেন। এ সব মানুষের সাথে থাকতো শত শত আলেম। 'তাযকিরায়ে আদমিয়া' নামক গ্রন্থে উল্লেখ আছে, তিনি ১০৫২ হিজরী সনে যখন লাহোর গমন করেন তার সফরসঙ্গী ছিলেন অনেক শীর্ষস্থানীয় ৩৮
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।