ছ্িতীয় পরিচ্ছেদ ভারতে সুফী-দরবেশ এবং ভারতীয় সমাজে তাদের প্রভাব ভারত “তাসাউফ' এর অন্যতম কেন্দ্র ও উৎসভূমি ৪ তাসাউফের সুপ্রসিদ্ধ কেন্দ্রীয় ধারা প্রবাহ যদিও ভারতবর্ষের বাইরে সূচিত হয়েছেঃ কিন্তু তার অত্যধিক বিকাশ, জনপ্রিয়তা ও জনসমর্থন (ভারতের বিশেষ পটভূমি, পরিস্থিতি ও স্বভাব প্রকৃতির কারণে) হিন্দুস্তানেই সাধিত হয়। তাসাউফের এই বৈচিত্রপূর্ণ সিলসিলায় এমন কিছু ভারতীয় শাখা-প্রশাখা বিস্তার লাভ করেছে যেগুলো স্বতন্ত্র ধারার অধিকারী এবং স্বকীয় পথ প্রণালীতে প্রবহমান । উপরন্ত তাদের মধ্যে এমন কিছু মুজতাহিদ ও ধর্মীয় সংস্কারকেরও আবির্ভাব ঘটেছে যারা এক স্বতন্ত্র ধারার প্রবর্তক ও ইমামের মর্ধাদায় অধিষ্ঠিত। তাসাউফের প্রসিদ্ধ ও সুবিদিত সিলসিলা সমূহ যথা-তরীকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নলকশবন্দিয়া ও সোহরাওয়ারদিয়া ভারতে আবির্ভূত হয়ে ব্যাপক উন্নতি ও পুষ্প-পল্লপবে সুশোভিত হয়েছে। সেগুলো ব্যতীত এমন কিছু সিলসিলাও বিদ্যমান যারা পরিপূর্ণরূপে ভারতেই জন্ম লাভ করেছেন এবং ভারতের মাটিতেই মুজাদ্দেদিয়া। এ সব সিলসিলার সূত্রপাত ভারতে এবং অনন্তর তা ছড়িয়ে পড়ে অন্যত্র । একাদশ শতাব্দী হতে বলতে গেলে ভারতই তাসাউফ ও আত্মশুদ্ধির ক্ষেত্রে পতাকাবাহীর ভূমিকা পালন করেছে। সে শতাব্দীতে ইমামে রব্বানী শায়খ আহমদ সারহিন্দি (রহ.) এবং তার সুযোগ্য সন্তান ও স্থলাভিষিক্ত খাজা মাসুম (রহ.) হতে উপকৃত হয়েছে সমগ্র বিশ্ব। তদুপরি খাজা মুহাম্মদ মাসুমের (রহ.) খলিফাগণ ছড়িয়ে পড়েছিলেন ভারত ভূ-খন্ডের বাইরে তথা আফগানিস্তান, ইরান ও তুরস্কে । শায়খ হযরত শাহ গোলাম আলী দেহলভীর (রহ.) খানকায় রোম, সিরিয়া, বাগদাদ, মিশর, চীন, আবিসিনিয়া, সমরকন্দ এবং বুখারার অধিবাসী পর্যন্ত দীক্ষিত হওয়ার লক্ষ্যে গমণ করত । তার অন্যতম খলীফা মাওলানা খালিদ রুমীর (রহ.) মাধ্যমে এই অপূর্ব ধারা প্রসারিত হয় ইরাক, সিরিয়, কুর্দিস্তান ও সুদূর ৩৭
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।