চিকিৎসা বিজ্ঞানে অবদান £ মুসলমানগণ ভারতবর্ষে ইউনানী চিকিৎসা নামক নতুন এক চিকিৎসা পদ্ধতি নিয়ে আসেন । আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের আগে রোগ নিরাময়ে বিশ্বব্যাপী স্বীকৃত, অতি উন্নত ও বিজ্ঞান নির্ভর ছিল এ পদ্ধতি । ইরাক, ইরান ও তুর্কিস্তান তাদের সমৃদ্ধির যুগে ইউনানী চিকিৎসা পদ্ধতির আর্তজাতিক কেন্দ্রে পরিণত হয়েছিল এবং এখানেই মধ্যযুগের শ্রেষ্ঠতম চিকিৎসক ও ভেষজ বিজ্ঞানী জন্ম নিয়েছিলেন । ভারতে মুসলিম রাজত্ব প্রতিষ্ঠিত হবার পর শাসক বর্গের জ্ঞান-বিজ্ঞান চর্চায় অত্যাগ্রহ ও উদার পৃষ্ঠপোষকতার খবর দিকবিদিক ছড়িয়ে পড়লে ইউনানী চিকিৎসা শাস্ত্রে পারদর্শী বিজ্ঞানীগণ একের পর এক ভারতে আসতে থাকেন। আগমনের এ ধারাবাহিকতা হিজরী সপ্তম শতাব্দী হতে দ্বাদশ শতাব্দী পর্যন্ত অব্যাহত ছিল। ভারতের এসব অতিথি চিকিৎসক ও তাদের ছাত্রদের অভিজ্ঞতা, মেধা, একাগ্রতা ও মানবসেবার কারণে ইউনানী চিকিৎসা পদ্ধতি অগ্রগতির তুঙ্গশৃঙ্গে পৌছে। ইউনানী পদ্ধতির অগ্রগতির সামনে প্রাচীন চিকিৎসা পদ্ধতি সমূহ গজ্ছবল্য হারিয়ে ফেলে । ভারতবর্ষের কোন শহর ইউনানী পদ্ধতির চিকিৎসা ছাড়া ছিল না। এ পদ্ধতি ছিল উন্নত, অধিকতর সাশ্রয়ী, সহজলভ্য এবং ভারতীয়দের মন-মেজায, পরিবেশ ও আবহাওয়ার সাথে সংগতিপূর্ণ। ফলে অতিদ্রতত ভারতের সর্বত্র এ পদ্ধতি ছড়িয়ে পড়ে এবং ভারতীয় জনগণ বিশেষতঃ দরিদ্র শ্রেণীর চিকিৎসা সেবা প্রদানে বিস্ময়কর অবদান রাখে । ভারতীয় চিকিৎসকগণ তাদের অভিজ্ঞতা ও মেধা দিয়ে এ পদ্ধতিকে আরো গৌরবান্িত করতে সমর্থ হয়েছেন । মুসলমানদের পতন যুগে দিল্লী ও লক্ষৌ ছিল ইউনানী চিকিৎসার বিখ্যাত কেন্দ্র এবং এখনো পুরো ভারতীয় উপমহাদেশে এ পদ্ধতি বহুল প্রচলিত ও জনসমর্থিত। মুসলমানদের ১০টি অবদান ঃ প্রথিতযশা ইতিহাসবিদ ড. স্যার যদুনাথ সরকার [511]] 117 11018 শীর্ষক শ্রন্থে ভারতের জন্য মুসলমানদের প্রদত্ত ১০টি বড় ৩২
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।