সাধন করেন ইতিপূর্বে ভারতের আর কেউ করেননি। প্রজা কল্যাণার্থে আইন প্রণয়ন ও প্রশাসনিক সংস্কারের যে ধারা শের শাহ সূরী চালু করেন এটা তীর সৃষ্টিশীল মেধার পরিচায়ক। সম্রাট আকবর মূলতঃ শেরশাহের দৃষ্টান্ত অনুসরণ করেন। জনকল্যাণমূলক কাজ ঃ জীবন-জন্তর প্রশিক্ষণ ও এদের বংশ বিস্তারে মুসলিম শাসকবর্গ ইত্যাদি এতিহাসিক গ্রন্থে এই প্রসঙ্গে আমরা বিস্তারিত বিবরণ পেতে পারি। তারা অসংখ্য হাসপাতাল, দুঃস্থ পুনর্বাসন কেন্দ্র, গণপার্ক, পর্যটন কেন্দ্র নির্মাণ এবং বড় খাল ও বিস্তৃত দীঘি খনন করে জনকল্যাণে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেন। মাওলানা সাইয়েদ আবদুল হাই হাসানী রেহ.) তার জান্নাতুল মাশরিক' নামক তথ্য নির্ভর বিখ্যাত গ্রন্থে ভারতে মুসলিম যুগে স্থাপিত হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র, সহ বিভিন্ন জনকল্যাণ মূলক প্রতিষ্ঠানের এক দীর্ঘ তালিকা প্রদান করেন । উক্ত গ্রন্থটি 'আল-হিন্দ ফিল আহাদিল ইসলামী' নামে হায়দ্রাবাদের উসমানীয়া দায়েরাতুল মা'আরিফ হতে আরবী ভাষায় এবং লক্ষোস্থ একাডেমী অব ইসলাষিক রিসার্চ এন্ড পাবলিকেশন্স হতে উর্দু ভাষায় যুগপৎ প্রকাশিত হয়। ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্লের সংযোগ শাসনামলেই । এর বিখ্যাত হচ্ছে শেরশাহ শুরী নির্ষিত গ্র্যান্ড ট্র্যাংক রোড। এই মহাসড়কটি বাংলাদেশের সোনারগাঁ হতে পাকিস্তানের নিলাব পর্যন্ত ৩,০০০ মাইল (৪,৮৩২ কিলোমিটার)। প্রতি তিন কি দুই কিলোমিটার অন্তর একটি মুসাফির খানা, হিন্দু-মুসলমানদের জন্য পৃথক লঙ্গরখানা ও একটি করে মসজিদ থাকতো । রাষ্ট্র কর্তৃক নিয়োজিত একজন ইমাম ও একজন মুয়াজ্জিন মসজিদের তর্বাবধান করতেন। এক জোড়া দ্রুতগামী ঘোড়া প্রতিটি মুসাফিরখানায় রাখা হত যার মাধ্যমে চিঠিপত্র ও রাষ্ট্রীয় বার্তা নিলাব হতে বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌছানো হত। সড়কের উভয় পাশে ছায়াদার ফলবান বৃক্ষ রোপন করা হয়েছিল । এই সব বৃক্ষের ছায়া ও ফল পথচারী ও মুসাফিরদের জন্য ছিল অফুরন্ত নিয়ামত স্বরূপ । ২৯
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।