Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

কৃষি, বাণিজ্য ও শিল্প ঃ বস্ত্রের ব্যাপারেও একই কথা । ভারত বর্ষের পোষাক সাধারণত তৈরী হতো মোটা ও নিম্ন মানের কাপড় দিয়ে। মাহমুদ বাইগ্রাহ (মৃ.১৫১১) নামে সমধিক পরিচিত সুলতান মাহমুদ শাহ গুজরাটে বহু বস্ত্রের কারখানা স্থাপন করেন। এসব কারখানায় বুনন, রং করণ, ছাপা ও ডিজাইনের কাজ চলতো । এ ছাড়া তিনি কাগজ, রেশমী বস্ত্র, পাথর ও গজদস্ত দ্বারা বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরীর উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। অগ্রসর ও গঠনমূলক মেধার অধিকারী সুলতান মাহমৃদ গুজরাটী শিল্প, বাণিজ্য ও কৃষি সেক্টরে কর্মরত জনগণের মনে অগ্রগতি ও সমৃদ্ধির একটি দুর্লভ উদ্দীপনার জন্ম দেন। ভারতের বিখ্যাত ইতিহাসবিদ মাওলানা সাইয়েদ আবদুল হাই (রহ.) 'নুযহাতুল খাওয়াতির' গ্রন্থে সুলতান মাহমুদ গুজরাটা প্রসঙ্গে বলেন £ “দেশের উন্নয়নে সুলতানের “নজীর বিহীন অবদানের মধ্যে মসজিদ ও বিদ্যালয় নির্যাণ এবং কাগজ ও উঁষধি বৃক্ষের চাষ অন্তর্ভূক্ত । এসব কাজের জন্য তিনি জনগণের মাঝে উদ্দীপনা সৃষ্টি করেন। সেচ সুবিধা নিশ্চিত করার জন্য তিনি বিপূল কৃপ ও খাল খনন করেন। ইরান ও তুর্কিস্থান হতে অনেক দক্ষ শিল্পী ও অভিজ্ঞ কারিগর এসে এখানে শিল্প কারখানা স্থাপন করেন। কূপ ও প্রস্রবন ধারার কল্যাণে গুজরাট ভরে উঠে সবুজের সমারোহে। বাড়ন্ত বাগান, নিবিড় বৃক্ষ এবং সুমিষ্ট ফল পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হতে থাকে। এছাড়া গুজরাট গুরুতৃপূর্ণ ব্যবসা কেন্দ্র রূপে খ্যাতি লাভ করেন। সেখান থেকে বিদেশে বস্ত্র রপ্তানী করা হতো। এসব ছিল জনগণের কল্যাণ সাধনে সুলতান মাহমুদের নিরলস প্রয়াস ও একান্তিক আগ্রহের বহিঃপ্রকাশ ।”১ আকবর ও শেরশাহের সংস্কার 3 সম্রাট আকবরের সময়ে কাপড় তৈরীর কারখানা গড়ে উঠে ভারতের সর্বত্র । মুঘল সম্রাটগণ ভূমি জরিপ, রাজস্ব নির্ধারণ ও সংগ্রহের মাধ্যমে কৃষি সংস্কার সাধন করেন । শের শাহ ও আকবর তাদের রাজত্ব কালে নতুন মুদ্রা প্রবর্তনের মাধ্যমে অর্থনৈতিক ক্ষেত্রে যে অগ্রগতি * মাওলানা সাইয়েদ আবদুল হাই, নুযহাতুল খাওয়াতির, ৪র্থ খন্ড, পৃ.৩৪৬ ২৮

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।