Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রাণবন্ত পন্থায় জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে । ভারতীয় মুসলমানদের ইতিহাসের এ সন্ধিক্ষণে এগুলোই হচ্ছে উল্লেখযোগ্য বিপদ, স্কট ও সমস্যা । যে দেশ দীর্ঘকাল ধরে সাম্রাজ্যবাদের গোলাম ছিল, যে দেশে গণতন্ত্রের মর্যাদা ও গণতান্ত্রিক সংস্কৃতির সত্যিকার অনুশীলন এখনো গড়ে উঠেনি, সে দেশে এমন অন্তবর্তীকালীণ পরিস্থিতির উদ্ভব হওয়া আশ্চর্যের কিছু নয়! এ অস্বাভাবিক ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বেশী দিন স্থায়ী হতে পারেনা । এ অবস্থার অবসান ঘটবে । অবশেষে বিবেক আবেগের উপর প্রাধান্য পাবে, রাজনৈতিক সচেতনতা বিদ্বেষ ও সংকীর্ণতাকে মাটি চাপা দেবে। বিপদের মেঘ কেটে যাবে। ভারতের মুসলমানদের স্বাধীনতা, সমতা ও সম্মানের সুফল পাবে সব নাগরিক। ভারতের উন্নতি, সংহতি ও সমৃদ্ধির পরিকল্পনা মুসলমানদের সহযোগিতা ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে । এক্ষেত্রে অবশ্য মুসলমানদের আল্লাহর উপর ভরসা, নিজেদের যোগ্যতা, দক্ষতা ও আন্তরিকতার প্রমাণ দিতে হবে। ৯৯১

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।