Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

ইতিহাসের ধারবাহিক অভিজ্ঞতা প্রমাণ করে যে, খুব স্বল্প সংখ্যক লোকেরাই সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ময়দানে ঝাপিয়ে পড়েছেন এবং সংখ্যার দিক দিয়ে বিপুল মানুষ এর বিরোধিতায় হয়তো মাঠে নেমেছেন নয়তো বিরোধিতাকারীদের সহায়তা করেছেন কথায় ও কর্মে। এরূপ পরিস্থিতিতে কোন ব্যক্তি বা সংগঠনকে এগিয়ে আসা দরকার । কেউ যদি ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসতে না চায় তাহলে পরিস্থিতি ও পরিবেশের পরিবর্তন কোনক্রমেই আশা করা যায়না। গ্রীক ও রোমানদের গৌরবোজ্জ্বল সভ্যতার মতো এ সভ্যতা- সমাজও পতনের বেলাভূমিতে হারিয়ে যাবে, নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুড়ে। ভারতবর্ষে মুসলমানদের সম্মানজনক পন্থায় বেঁচে থাকার জন্য একটি মাত্র পথ হচ্ছে নিজেরা দেশ ও জাতির জন্য যে অবদান রাখতে সক্ষম সেটা কর্মপ্রয়াসের মাধ্যমে বাস্তবে প্রমাণ করা । চারিত্রিক ও নৈতিক নেতৃত্‌ দিয়ে দীর্ঘ দিনের শূন্যতাকে পুরণ করার জন্য মুসলমানদের এগিয়ে আসতে হবে । কোন দেশে কোন সংখ্যালঘু সম্প্রদায় বা গোষ্ঠী নিজেদের যুক্তি যোগ্যতা, প্রয়োজন ও অবদানের মাধ্যমে যদি সমাজ ও দেশকে উপকৃত করতে না পারে এবং নিঃস্বার্থ নেতৃত্‌ ও নিষ্টাপূর্ণ দাওয়াতী কর্মকান্ডে পিছিয়ে পড়ে তাহলে শান্তি ও সম্মান নিয়ে বেচে থাকতে পারবেনা । 'তাহরীক-ই-পয়াম-ই-ইনসানিয়াত” এর উপলক্ষ্য হলো ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশের সব মানুষ । এর বিষয়বস্তু হলো মানবতা ও চরিত্র। এর উদ্দেশ্য হলো ভারতবর্ষের অধিবাসীদের মধ্যে জীবন পরিচালনার দক্ষতা ও নাগরিকত্বের অনুভূতি জাগ্রত করা । পুরো ভারতবর্ষ জুড়ে এ আন্দোলন বিস্তৃত। এ আন্দোলনের উদ্যোগে দেশের বড় বড় শহরে এবং গুরুতৃপূর্ণ কেন্দ্রীয় স্থানে সাধারণ সভা ও বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় সফলতার সাথে । এতে বিপুল সংখ্যক হিন্দু- মুসলমান বুদ্ধিজীবি, রাজনীতিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, ন্যায় নিষ্ঠ নাগরিকবৃন্দ, স্বতঃস্ফূর্ত ভাবে 087558882 5 করেন ২ আন্দোলনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। একটি ভিলা রর লিটারেচার, চিঠি, পত্র ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে মানবতার আন্দোলনকে সফল ও ৯৯০

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।