Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

জন্য উপরে গিয়ে পানি আনতে বাধ্য । পানি সংগ্রহের ক্ষেত্রে কিছু পানি গড়িয়ে পড়ে কিছু এলাকা প্লাবিত হয়, এতে উপরের তলার আরোহগন কিছুটা সমস্যায় পড়েন। তারা পানি সরবরাহ বন্ধ করে দেন। নিচের আরোহীরা বলেন, পানি ছাড়া মানুষ জীবন যাপন করতে পারেনা ৷ উপরের আরোহীরা যদি পানি আনতে না দেন তাহলে আমরা জাহাজের তলায় ফুটো করে দেব এবং বসে বসে সমুদ্রের পানি ব্যবহার করবো । যদি উপর একাজ করতে বাধা দিবেন এবং উপর তলা হতে পানি সংগ্রহের অনুমতি দিবেন। যদি এরূপ না করেন, জাহাজ যদি সত্যিই ফুটো হয়ে যায় উপরের তলার আরোহীরা যেমন বাচবেন না তেমনি নিচের তলার মানুষেরও সলিল সমাধি ঘটবে ।” মানব জাতির জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এ মুহূর্তে স্বার্থ, বিদ্বেষ, গোষ্ঠী প্রীতি এবং রাজনৈতিক মতলববাজী হতে সম্পূর্ণ মুক্ত ও সম্পর্কহীন হয়ে সাধারণ মানুষের সামনে সত্য ও বাস্তবতা তুলে ধরা কারণ এর উপর মানবতার মুক্তি ও স্বস্তি নির্ভরশীল। এসবব বিষয় অবহেলা করার ফলে আমাদের পুরো সংস্কৃতি, পুরো মানব সভ্যতা এ মুহূর্তে চরম সঙ্কটের শিকার হয়ে ধ্বংস ও মৃত্যুর মুখোমুখী দীড়িয়েছে। এসব সত্য ও বাস্তবতা নবীগণ যুগে যুগে মানব জাতির সামনে উপস্থাপন করেন এবং এর জন্য প্রাণান্তকর মেহনতের পরিচয় দিয়েছেন। এসব সত্য ও বাস্তবতা এখনো জীবন্ত কিন্ত রাজনৈতিক আন্দোলন, জড়বাদী সংগঠন ও জাতীয় স্বার্থান্বেষী চক্র ধূলো বালির এমন ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে যে, এ উজ্জ্বল বাস্তবতা ধূলির নিচে চাপা পড়ে গেল। এতদসত্তেও মানুষের বিবেক আজো মরেনি, মানসিকতা আজো পক্ষাঘাতগ্রস্থ হয়নি। যদি নিংস্বার্থভাবে পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা সহকারে এসব সত্য ও বাস্তবতাকে বোধগম্য ভাষায় এবং মর্মস্পর্শী পদ্ধতিতে জনগণের সামনে উপস্থাপন করা হয়, তবে মানুষের বিবেক আবার সচল হয়ে উঠবে, স্বতঃস্ফূর্ত ভাবে এসব সত্য ও বাস্তবতাকে বরণ করে নেবে । অনেক সময় মনে হয় এসব ভাষণ জনগণের মনের কথারই প্রতিধ্বনি করে এবং তাদের বেদনারই উপশম ঘটায় । ১৮৯

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।