এরূপ পরিস্থিতি সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে একান্ত স্বাভাবিক পন্থায় মানুষ সামান্য কথাতেও মানসিক ভারসাম্য রক্ষা করতে পারেনা । এহেন অনিশ্চিত ও নৈরাজ্যজনক পরিবেশে শিক্ষা, উন্নয়ন ও গবেষণামূলক কর্মকান্ড কিভাবে চলতে পারে ? দেশ জুড়ে ব্যাপক আকারে রয়েছে দূর্ঘটনা । সমাজ এমন দৃীতিগ্রস্থ হয়েছে যে, ঘুষছাড়া মানুষ তার হক পায়না, রেলভ্রমণে আরাম নেই, পড়া-লেখার প্রতি শিক্ষার্থীগণ অমনযোগী, ক্লাসের প্রতি শিক্ষকের অনীহা, প্রশাসনের সবকর্মকান্ডে টিম তেতালা ভাব, সময়ের কোন মূল্য নেই, ভ্রমণ অনিরাপদ, স্থির অবস্থান অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা, এরূপ নিরানন্দ ও অবনতিশীল সমাজের সদস্যগণের পক্ষে নীতি রীতির উপর টিকে থাকা কিভাবে সম্ভব ? চারিত্রিক উৎকর্ষের এ অভিযান, মানবতার বাণীর এ আন্দোলন ভারতবর্ষের শিক্ষা ও জ্ঞান চর্চাকারীদের কর্ম-প্রয়াসের জন্য একটি নিরাপদ দুর্গের মর্ধাদা রাখে । এ দুর্গে অবস্থান করলে যেকোন প্রয়াস সফলতার মুখ দেখবে এবং উদ্দেশ্য অর্জনে শান্তিপূর্ণ ও মাত্রাবদ্ধ পরিবেশ সৃষ্টি হবে। এ আন্দোলনকে মঞ্চ প্রস্তুতকারীদের সাথে তুলনা করা যায়। মঞ্চ প্রস্তুত হওয়ার পর যে কেউ সেখানে বক্তৃতা, সেমিনার, সিম্পোজিয়াম আর্ত করতে পারে, হোক সেটা যেকোন বিষয়ে বা যেকোন ধর্মে। মুসলমান যেখানেই থাকুক নিজের পরিবেশের চিন্তা করে- এটা তার ধর্মীয় দাবী । উট পাখীর মতো বালিতে মাথা গুঁজে বিপদ হতে রক্ষার পাওয়ার ব্যর্থ চেষ্টা ব্যর্থতার পরিচায়ক | “সব ভাল' , “সব ঠিক ঠাক' এসব সবকের প্রয়োজন নেই । মুসলমান যে জায়গায় থাকুক ভাল কাজের নির্দেশ ও মন্দ কাজের নিষেধ করার জন্য আদিষ্ট । একথা বুঝতে হবে যে, জীবনে যে নৌকার উপর তিনি আরোহী , সেটা যদি ডুবে যায় তাহলে তাকে নিয়েই তলিয়ে যাবে। বিশ্বনবী- (স.) এ পরিস্থিতির এমন সুন্দর উদাহরণ দিয়েছেন যার নজীর পৃথিবীর অন্য কোন সাহিত্য ও ইতিহাসে পাওয়া মুশকিল। তিনি বলেনঃ “দ্বিতল একটি জাহাজের উপর তলায় এবং নিচ তলায় কিছু মানুষ আরোহন করে। নিচের তলার আরোহীদের পানির ব্যবস্থা রয়েছে উপর তলায় । নিচের আরোহীগণ পিপাসা নিবারণ ও প্রয়োজনীয় কাজ সারানোর ১৮৮
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।