Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

পৌছানোর ব্রত নেন। কোন মহল্লা বা কোন গ্রামে যদি আগুন লেগে যায় তখন কেউ নিজের দূর্বলতা ও অসহায়ত্বকে দেখেনা, আগুন নেভানোর জন্য সব ছুটে চলে এমনকি বোবা ও পঙ্গু পর্যন্ত। যেকোন দেশে এবং যেকোন যুগে শিক্ষা ও জাতিগঠনমূলক কর্মকান্ডের জন্য পূর্ব শর্ত হচ্ছে পরিস্থিতির স্বাভাবিকতা । যেখানে আগ্নেয়গিরির লাভা বারবার উদগিরিত হয়, ঘৃর্ণিঝড় লোকালয়ে আঘাত হানে, প্লাবন নির্দয়ভাবে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, সেখানে শিক্ষা-দীক্ষা, উন্নয়ন, অগ্রগতির জন্য মানসিক স্বস্তি ও কর্মপ্রেরণা কী করে থাকবে ? এসব তো প্রাকৃতিক ও নিয়ন্ত্রণ বহির্ভূত কর্মকান্ড। এর উপর তো কারো হাত নেই কিন্তু যেখানে সাম্প্রদায়িক পৈশাচিকতা, মানুষ হত্যার নির্লজ্জ তান্ডব, মানবতা বিধ্বংসী মাতাল হাওয়ার প্রচন্ড আঘাতে সব লব্ড ভন্ড হয়ে যায়, যেখানে পড়া লেখা জানা মানুষ মৃগী রোগে (71516719) আক্রান্ত হয়, যেখানে শক্তি ও সম্পত্তি ছাড়া আর কিছুকে জীবন্ত ও বাস্তব বলে মনে হয়না, সেখানে চরিত্র ও নৈতিকতার নীতি এবং মানুষের জান-মালের মূল্য থাকে কোথায়? একদা নিউ ইয়র্কের বৈদ্যুতিক কেন্দ্রে খন বজ পড়ে সবাই দেখতে দেখতেই চলে গেলো, নানা মন্তব্য করলো কিন্তু কেউ কিছু করলোনা বা করতে পারলোনা । কোন মানুষের উপর বা কোন প্রাসাদের উপর যদি বজ্রপাত হয়, কোন জনসভার যদি ছাদ ভেঙে পড়ে অথবা পাগলা হাতি যদি বাজারে প্রবেশ করে দোকানদার খরিদদার সবাইকে পদদলিত করে তখন কিছু করার থাকেনা । এটা দৈবদূর্বিপাক ৷ বিবেকহীন পশুর তান্ডব তা বুঝে আসে। কিন্ত বুঝে আসেনা যখন পড়ালেখা জানা মানুষ অন্য কোন পড়ালেখা জানা মানুষের উপর জিঘাংসায় উম্মত্ত হয়ে ঝাপিয়ে পড়ে । গুজরাট, জামশেদপুর, রাউডকিলা, রাচী ও আহমদাবাদের ঘটনাপ্রবাহ তার বাস্তব প্রমাণ। একই কলেজের অধ্যাপক অপর অধ্যাপককে খুন করে হাত রঞ্জিত করে দেন। এক ছাত্র আপন সহপাঠীর বিরুদ্ধে গোয়েন্দাগিরি (]1001719) করে এবং একই রাজনৈতিক দলের কর্মী একে অপরের গলা কাটে তখন পরিস্থিতির ভয়াবহতা বুঝতে বেগ পেতে হয়না। ১৮৭

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।