Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

তাহরীকে-ই- পয়াম-ই- ইনসানিয়াত ঃ ঘটনাবলীর নিয়মিত পর্যবেক্ষণে একথা স্পষ্ট হয়ে উঠছে যে, ভারতবর্ষ চারিত্রিক নৈরাজ্য ও জাতীয় আত্মহত্যার পথে দ্রুত ধাবিত হচ্ছে। নৈতিক মর্ধাদাবোধ পদদলিত হচ্ছে। কিছু ব্যতিক্রম বাদ দিলে স্বার্থপরতা ও উম্মক্ততার দৈত্য কমবেশী সবার ঘাড়ে সওয়ার । মানুষের জান-মাল, ইজ্জত-আক্রুর সম্মান ও মর্যাদা দ্রুততার সাথে বিদায় নিচ্ছে। তুচ্ছ ব্যক্তিস্বার্থের জন্য সামগ্রিক ও জাতীয় স্বার্থ জলাঞ্জলী দেয়া হচ্ছে। কাজে ফাঁকি, দায়িত্ববোধের অভাব, চুরি, ঘুষ, মজুদদারী, অসদাচরণ সবই একই বৃক্ষের ফল। এসব কারণে মানুষের পুরো জীবন অভিশপ্ত হয়েছে। স্বাধীনতা ও স্বার্বভৌমতৃ অর্জনের পরও বেঁচে থাকার অধিকার ও স্বাধীনতার সুফল ধরা ছোঁয়ার বাইরে থেকে গেলো । এসব ক্রটি ও দুর্বলতা ইংরেজী শাসনামলেও ছিল। বলতে গেলে ইংরেজ শাসিত ভারতে নতুন শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে ইংরেজদের বড় ধরণের হাত ছিল। বিদেশী আগ্রাসী শক্তি, চৌকস প্রশাসন, বাধ্যবাধকতা ও অসহায়ত্ব এসব মন্দ দিক গুলো চেপে রাখে । উত্তপ্ত আগুনের উপর রক্ষিত পাত্রের ঢাকনা সরিয়ে ফেলায় ভিতরের খারাপ ও মন্দ উপাদানগুলো বাম্পাকারে অথবা উপচে বাইরে গিয়ে পড়ে। স্বাধীনতার লড়াই ও বিদেশী খেদাও আন্দোলন জাতি পুনর্গঠন ও অবদান রাখার সুযোগ দেয়নি। স্বাধীনতাতো পাওয়া গেলো কিন্তু ভিতর থেকে বিবেক ছিল গোলামীর জিঞ্জিরে আবদ্ধ । এটা ব্িটেন বা অন্য কোন বৃহৎ শক্তির গোলামী নয় বরং লোভ, লালসা, ধন-দওলত, শক্তি-সামর্থ, ইজ্জত ও ক্ষমতা সংকীর্ণতা নিগড়ে আবদ্ধ । এতবড় দেশর চেয়ার দখলের প্রতিগযোগিতা জাতীয় চরিত্র গঠনের সুযোগ দেয়নি । এক্ষেত্রে অবশ্য কতিপয় নেতা ব্যতিক্রমধর্মী হলেও বাকী রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এসবের কোন গুরুতৃও নেই। জগনণের সাথে গভীর সম্পর্ক বজায় রেখে তাদের অন্তর ও বিবেককে জাগ্তত করা ও চারিত্রিক সুষমাকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে রাজনীতিকগণ কোন মনোযোগ ও উৎসাহ প্রদর্শণ করেননি । অবশেষে কিছু আল্লাহ্র বান্দা ১৯৭৪ সালে “তাহরীক- ই-পয়াম-ই-ইনসানিয়াত' নামে একটি আন্দোলনের সূত্রপাত করেন এবং ধর্ম ও জাতি নির্বিশেষে সব মানুষের হৃদয়ের দুয়ারে মানবতার বাণী ১৮৬

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।