Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

বিভাগের সময় পর্যস্ত দেখা যায়নি । সংবাদপত্র ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এ ব্যাপারে মুসলমানদের তীব্র অনুভূতি, পারিবারক জীবনে ইসলামী আইনের প্রভাব, তালাক প্রাপ্তা মুসলিম মহিলাদের অবস্থাকে এমনভাবে চিত্রায়িত করে যে, মনে হয়, যেন মুসলমানরা বিদেশী আথাসী শক্তির হামলার শিকার হলো, যেন ভয়ানক ভূমিকম্প সাজানো বাগানকে লন্ডভন্ড করে দিল এবং আগ্নেয়গিরির উদগিরিত লাভার তলে সব কিছু চাপা পড়ে গেল। সৃষ্ট পরিস্থিতির ভয়াবহতা মাত্রাজ্ঞানের (39196 ০ 19109011101) স্বাভাবিক রীতিকে পর্যন্ত প্ুদস্ত করে দিল। মুসলিম মহিলাদের অধিকার ও খোর-পোষের ব্যাপারে ভারতীয় সংবাদপত্র জগতের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি এবং হিন্দু মহিলাদের সামাজিক দৃরাবস্থার ব্যাপারে তাদের ইচ্ছাকৃত নীরবতা দায়িতু ও নীতিবোধের পরিচায়ক নয়। বি.বি.সি. হিন্দী সার্ভিস ভারত থেকে প্রকাশিত একটি হিন্দী মাসিক পত্রিকার এক মহিলা সম্পাদিকার যে সাক্ষাৎকার প্রকাশ করে তাতে হিন্দু মহিলাদের অসহায়ত্বের বীভৎস চিত্র ভেসে উঠে। সাক্ষাৎকারে মহিলা সম্পাদিকা বলেন, “বিগত তিন বছরে পুরো ভারতে যৌতুক না দেয়ার অপরধে ১১ হাজার নববধূকে পুড়িয়ে হত্যা করা হয়।। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী বিগত বছর গুলোর তুলনায় কেবল ১৯৯০ সালে সাত হাজার নববধূকে আগুনে পোড়া হয়।'* জাতীয়তাবাদী সংবাদপত্র দৈনিক 'কাওমী আওয়াজ' এর প্রতিবেদন অনুসারে দিল্লিতে গড়ে প্রতিদিন একজন নবপরিণিতা বধূকে হয়তো পুড়ে মারা হয় নইলে অন্যভাবে হত্যা করা হয়। সতীদাহ প্রথার শিকার অসহায় বিধবার প্রাণ নাশের ঘটনাতো হর হামেশা সংঘটিত হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের তালাক প্রাপ্তা মহিলাদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে ভারতীয় সংবাদপত্র জগতের এত হৈ চৈ ও হাঙ্গামা অযাচিত ও অনাকাজ্ফষিত। অথচ সংখ্যালঘু মুসলিম মহিলাদের মধ্যে তালাক প্রাপ্তাদের সংখ্যা অতি নগন্য । ১ বি.বি.সি. হিন্দী সার্ভিস হতে ১৯৯১ সালের আগষ্ট প্রভাতী অনুষ্ঠানে সম্প্রচারিত । ১৮১

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।