Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

দেয়। সুপ্রিম কোর্ট নিজের সীমালজ্ঘন করে এ বিপদজনক পদক্ষেপ নেন এমন কতিপয় লোকের কৃত পবিত্র কুরআনের অনুবাদ ভাষ্যের উপর ভিত্তি করে, যাদের তাফসীরের উপর পান্ডিত্য থাকা দূরের কথা সাধারণ আরবী জানেন কিনা ভাও সন্দেহ। এ ক্ষেত্রে বিজ্ঞ আলিম, প্রাজ্ঞ মুফতী ও বিদগ্ধ মুফাসসীরদের অভিমত আমলে নেয়া হয়নি। সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারক “মুতা বিল মারুফ' এর অনুবাদ করেছেন “ভরণপোষণ” (1৮181711721)06) দিয়ে । যার কারণে তালাক প্রাপ্তা স্ত্রীর আমৃত্যু ব্যয়ভার তালাকদানকারী স্বামীকে বহন করতে হবে। যদিও পবিত্র কুরআনের ইংরেজী অনুবাদকদের মধ্যে অধিকাংশ বিজ্ঞ, সতর্ক ভাষ্যকারগণ 'ভরণপোষণ' এর পরিবর্তে “সম্মান জনক ও ন্যায্য মালপত্র শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। তালাক প্রাপ্তা স্ত্রীর সারা জীবনের ভরণ- পোষনের দায়িতৃ পূর্বেকার স্বামীর উপর বাধ্যতামূলক করে দিলে পরিণতি হবে দৃঃখজনক ও ভয়াবহ। ফলে স্বামী তার অপছন্দনীয় স্ত্রীকে তালাক দেয়ার পরিবর্তে দোদুল্যমান অবস্থায় রেখে দেবে। স্ত্রীর চোখের পানিতে বুক ভেসে যাবে । ইজ্জত ও স্বাধীনভাবে স্বামীর সংসারও করতে পারবেনা, এমনকি দ্বিতীয় বিয়েও করতে পারবেনা । নীতিগতভাবে যেকোন বিদেশী ভাষায় পবিত্র কুরআনের এক বা দু'টি ভাষা অনুবাদের উদ্ধৃতি নিয়ে পবিত্র কুরআনের শব্দ ও শরীয়তের পরিভাষায় ব্যাখ্যা প্রদান এবং তাকে ভিত্তি করে শরীয়তের সর্বসম্মত সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয়া একটি বিপদজনক পদক্ষেপ এবং এর প্রতিক্রিয়া হয় দূর-প্রসারী । যার ফলে একটি জাতির পুরো শরীয়ত এবং তার ধর্মীয় ও সামাজিক ব্যবস্থা গভীর সংকটে নিপতিত হয়ে যায়। পারিবারিক ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে । শরীয়তের বিধান সংশোধন ও বাতিল করার দরজা উন্যুক্ত হয়ে যায়। সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়ের বিরুদ্ধে পুরো ভারতজুড়ে আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়। এটা ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ । এতে কোন সহিংসতা, আক্রমণাত্মক, _আপত্তিকর কর্মকান্ড ছিলনা । বিক্ষোভ মিছিল , প্রতিবাদ সমাবেশ, ক্ষোভ প্রকাশ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতার নিকট তারবার্তা প্রেরণের মধ্যে আন্দোলন সীমিত ছিল। অপরদিকে ইংরেজী ও হিন্দী সংবাদপত্র সমূহ এ সমস্যায় যথাসাধ্য তেজবীর্ষের সাথে বিরোধিতা করেছে যার উদাহরণ দেশ ১৮০

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।