Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তের সাথে বিদ্রোহের শামিল। আল্লাহর নির্ধারিত বিধান যারা লঙ্ঘণ করে তারা মুসলমান অভিধায় পরিচিত হতে পারেনা ৷ মহান আল্লাহ বলেন “আল্লাহর নাধিলকৃত বিধি-বিধান অনুযায়ী যারা নিজেদের জীবন পরিচালনা করে না তারা কাফির।” উপযুক্ত আশঙ্কাকে সামনে রেখে ১৯৭২ সালের ডিসেম্বর মাসে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ড গঠিত হয়। বিহার ও উড়িষ্যার আমীরে শরীয়ত মরহুম মাওলানা সাইয়েদ মিন্নাত আলী রহমানী ছিলেন এ বোর্ড গঠণের অন্যতম পুরোধা । ১৯৭২ সালের ২৭ ও ২৮ ডিসেম্বর বোম্বাইতে অনুষ্ঠিত বোর্ডের প্রথম সাধারণ সম্মেলনে নিখিল ভারতের বিভিন্ন মাসলাকের ও সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাম্প্রতিককালে মুসলমানদের এত বড় সম্মেলন আর হয়নি । দারুল উলুম দেওবন্দের প্রধান পরিচালল আল্লামা কারী তৈয়ব (রহ.) বোর্ডের সভাপতি নির্বাচিত হন। নব গঠিত বোর্ডের অধীনে ভারতের বিভিন্ন কেন্দ্রীয় স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মুসলমানদেরকে তাদের সমস্যা ও বিপদের আশঙ্কা সম্পর্কে সচেতন করতে ও দাবী আদায়ে সু সংগঠিত করতে বোর্ডের ভুমিকা ছিল বেশ তাৎপর্যপূর্ণ । ১৯৮৩ সালের ১৭ জুলাই আল্লামা কারী মুহাম্মদ তৈয়ব (রহ.) এর ইন্তেকাল করেন। ওই বছরের ২৭-২৮ ডিসেম্বর মান্রাজে অনুষ্ঠিত অল- ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের বার্ষিক সম্মেলনে আমার অনুপস্থিতিতে আমাকে সভাপতি নির্বাচিত করা হয় এবং ১৯৮৫ সালের ৬,৭,৮ এপ্রিল কোলকাতায় বোর্ডের পরবর্তী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । এতে সারা ভারত. থেকে পাচ লাখের মত মুসলমান অংশ গ্রহণ নেন। কোলকাতা সম্মেলনের দু'সপ্তাহ পর ১৯৮৫ সালের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্ট তালাক প্রাপ্তা স্ত্রীর খোরপোষ সংক্রান্ত সে বিতর্কিত রায় প্রদান করেন যা ধর্মীয় বিধানে সরাসরি হস্তক্ষেপ।. পবিত্র কুরআনের অনগড়া ব্যাখ্যা, ইসলামী শরীয়তের অমর্যাদার শামিল। এ রায় ভারতীয় মুসলমানদের ঈমানী ভিত, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক এঁতিহ্যকে দুর্বিনীতভাবে নাড়া ৯ আল-কুরআন, সূরা মায়েদা ঃ 88 ১৭৯

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।