বিভিন্ন সম্প্রদায়ের ভাষা, ধর্ম ও সংস্কৃতির লালনে আস্থা ও প্রত্যাশার একটি অনুকুল পরিবেশ সৃষ্টি জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির অপরিহার্য পূর্বশর্ত। সংখ্যালঘুদের মনে এমন আস্থার জন্ম দিতে হবে যে, সাম্রাজ্যবাদী শোষণ ও বঞ্চনার দিন ফুরিয়ে গেছে ; স্বাধীনতা অর্জিত হয়েছে এবং কোন ভাষা, হোক সেটা হিন্দী, কোনক্রমেই যেন অন্যভাষার উন্নয়নের পথে বাধা হয়ে না দীড়ায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন সম্মিলিতভাবে স্বাধীনতা আন্দোলনের শুরু করেন এবং ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠীর ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের গ্যারান্টি প্রদান করেন তখন বিভিন্ন সম্প্রদায়ের জনগণ কাধে কাধ মিলিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য ইংরেজদের বিরুদ্ধে তীব্র লড়াইয়ে লিপ্ত হন শুধু একটি আশা বুকে নিয়ে তাহলো আকীদা, ধর্ম ও সভ্যতা সংস্কৃতির অধিকার যা ইংরেজ শাসনামলে জনগণ থেকে ছিনিয়ে নেয়া হয়েছিল। স্বাধীনতা অর্জনের পর তা তারা পুনরায় ফিরে পাবেন । মেধা ও প্রয়োজন অনুসারে তারা নিজেদের উত্তরাধিকার এঁতিহ্য ও লালিত আদর্শকে বিকশিত করার ক্ষেত্রে অধিকতর স্বাধীনতা ভোগ করবেন। এটাই ছিল তাদের প্রত্যাশা । মুসলমানদের অর্থনৈতিক সমস্যা ঃ ভারতীয় মুসলমানদের চতুর্থ সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা । ইতহাসের দর্শন ও বিভিন্ন জাতির উত্থান-পতনের কাহিনী অধ্যয়নে একথা স্পষ্ট হয়ে উঠে যে, অর্থনৈতিক অবস্থা যেকোন জাতির চিন্তা-চেতনা, স্বাস্থ্য, ও বুদ্ধি বৃত্তিক ক্ষেত্রে বড় ধরণের প্রভাব বিস্তার করে। যে জাতি আর্থিক দুরাবস্থা, ক্ষুৎ দারিদ্র্য, অন্নাভাবের শিকার হয়, সে জাতি উন্নতির দিশা থেকে বঞ্চিত হয়ে যায়, ভবিষ্যত হয় অন্ধকার এবং নব প্রজন্ম হতাশ ও সাহসহারা হয়ে গুরুদায়িত্ব পালনে অক্ষম থেকে যায়। যারা উন্নত ও দুঃসাহসী জাতির সারি থেকে দূরে সরে দীড়ায় শিগগির তারা পশ্চাদপদ, মর্যাদাহীন ও ভীরু জাতির কাতারে শামিল হয়। তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক যোগ্যতা ও ধীশক্তির তীক্ষতা নিঃশেষ হয়ে যায়। ইংরেজদের রাজত্বকালে ভারতীয় মুসলমানদের আয়ের প্রধান উৎস ছিল সরকারী উচ্চ পদ ও বড় মাপের ব্যবসা । দেশ বিভাগের পর জমিদারী শেষ হয়ে যায় ৯৭৫
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।