Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

সিদ্ধান্ত তাদের জন্য প্রযোজ্য নয় বরং এটা দক্ষিণ ভারতের ভাষার ক্ষেত্রে প্রযোজ্য । এ ব্যাখ্যা মাধ্যমিক পর্যায়ে উর্দু ভাষার শিক্ষা গ্রহণেচছু শিক্ষার্থীদের অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেয়। উর্দুকে সমাজ জীবন থেকে নির্বাসিত করার এটা কর্তৃপক্ষীয় উদ্যোগ - একথা নির্িধায় বলা 'চলে। ১৯৬১ সালে পুনরায় উত্তর প্রদেশ সরকারের উদ্যোগে আচার্য জে.বি ক্রিপালিনীর নেতৃত্বে একটি কমিটি গঠণ করা হয়। কমিটি গঠণের উদ্দেশ্য ছিল উর্দু ভাষী মানুষের ক্ষোভ যাচাই, সরকারের নির্দেশ কেন বাস্ত বায়িত হয়নি তা খতিয়ে দেখা এবং এ ব্যাপারে যুৎসই সুপারিশ পেশ করা । কিন্তু আফসোসের বিষয় কমিটি কর্তৃক সরকারের নিকট দাখিলকৃত রিপোর্ট অত্যন্ত হতাশাব্যঞ্রক। উর্দু ভাবী জনগোষ্ঠীর ক্ষোভ ও দুঃখের ব্যাপারটি আদৌ বিবেচনায় না নিয়ে তদন্ত কমিটি উল্টো মুসলমানদের মাকতাব, ইসলামিক স্কুল ও ধর্মীয় আরবী-ফাসী মান্রাসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কমিটির সুপারিশ যদি গ্রহণ করা হতো তাহলে উর্দুর অবস্থান আরো দুর্বলতর হয়ে পড়তো এবং ক্রমান্বয়ে উদ্দু তার স্বতন্ত্র অস্তি তু হারিয়ে ফেলতো। মুসলমানদের শিক্ষা সংস্কৃতির উন্নয়নের উদ্দেশ্যে গঠিত ক্রিপালিনী কমিটির সুপারিশমালা বাস্তবায়িত হলে শত বছর ধরে প্রচলিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ হয়ে যেত। মুসলমানদের উভয় সঙ্কটে নিপতিত করে দেয় এবং তারা এক বিস্ময়কর নৈতিক অবিশ্বাসের শিকার হন। নিজ মাতৃভুমিতে তারা ব্যক্তিতৃহীন হয়ে পড়ার ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। এতদসত্তেও ভারতের মুসলমানদের হতাশ হয়ে হাত-পা ছেড়ে দিয়ে বসে থাকার কোন যৌক্তিক কারণ নেই। রাজনৈতিক সচেতনতা মুসলমানদেরকে ভারতের বৃহত্তর শক্তিরূপে প্রতিষ্ঠিত করে দেবে এবং বিদ্যমান সমস্যার একটি ন্যায়ানুগ ও সম্মানজনক সমাধানে আসতে একাত্ত ভাবে বাধ্য । বিজ্ঞ জনমত মুসলমান ও উর্দুভাষী জনগোষ্ঠীর ভাষাবিদ্যা ও সাংস্কৃতিক আকাঙ্ফাকে বাস্তবরূপ দানের প্রজ্ঞা শিগগির উপলব্ধি করতে সক্ষম হবেন। ভারতে বসবাসরত ১৭৪

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।