Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

দুর্ভাগ্যজনক ভাবে উপরিউক্ত সিদ্ধান্ত কেবল ঘোষণার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেল। উত্তর প্রদেশের সরকারী ও পৌর বিদ্যালয়গুলোতে হিন্দীকে বাধ্যতামূলক শিক্ষা দেয়া হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কেবল হিন্দীই পরীক্ষার মাধ্যম হিসেবে অব্যাহত থাকে । উর্দু শিক্ষা প্রায় বন্ধ করে দেয়া হয়। যেসব শিশুদের মাতৃভাষা উদ্দু তারাও প্রাথমিক পর্যায়ে উর্দু ভাষা শিক্ষার সৌভাগ্য হতে বঞ্চিত হয়ে পড়ে ! মুসলমান ও উ্দুভাষী জনগণ ১৯৪৯ সালে দিল্লিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে তাদের সন্তানদের স্কুলে উর্দু শিক্ষার ব্যবস্থা করার জন্য সরকারের নিকট বারংবার আবেদন-নিবেদন করতে থাকেন। একমাত্র লক্ষৌতেই ১০ হাজার মাতা- পিতা ও অভিভাবক রাজ্যের শিক্ষামন্ত্রীর নিকট এ ব্যাপারে লিখিত আবেদন জানান কিন্তু প্রতিশ্রুতি সত্তেও সংশ্লিষ্ট মন্ত্রী কোন মনোযোগ প্রদান করেননি । সব প্রয়াস ব্যর্থ হওয়ার পর উর্দু ভাষী জনগণ সংবিধানের ৩৪৭ ধারার আশ্রয় নিয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সমীপে একটি স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন। উর্দু উন্নয়ন সমিতির (আশ্ত্রমান-ই- তারাক্বী-ই-উর্দু) উদ্যোগে স্বেচ্ছায় ও শান্তিপূর্ণ উপায়ে প্রায় ২০ লাখ ৫০ হাজার বয়স্ক মানুষের এবং ২০ লাখ ছাত্র-ছাত্রীর স্বাক্ষর সংগ্রহ করা হয় স্মারক লিপিতে । আঞ্তুমানে-ই-তারাক্বী-ই-উর্দুর সভাপতি, বিহারের প্রাক্তণ গভর্ণর ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ভাইস চ্যান্সেলর ড. জাকির হোসেনের নেতৃত্বে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের জননেতা ও শিক্ষাবিদদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গঠণ করা হয়। ১৯৫৪ সালের ১৫ ফেব্রুয়ারী উত্তর প্রদেশের আঞ্চলিক ভাষা হিসেবে উর্দুকে স্বীকৃতি দেয়ার দাবী জানিয়ে স্মারকলিপিটি রাষ্ট্রপতিকে প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে (ক) যেসব ছাত্র-ছাত্রীর মাতৃভাষা উর্দু তাদের প্রাথমিক স্তরে উর্দু ভাষায় শিক্ষা প্রদানের সুবিধে প্রদান করা হোক । (খ) যেসব স্কুলে ৪০জন বা ক্লাসে ১০জন উর্দুভাষী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য উর্দু শিক্ষক নিয়োগ দেয়া হোক। (গ) তাদের অফিস ও আদালতে উর্দু ভাষায় লিখিত আবেদন ও আর্জি বিবেচনা গ্রহণ করা হোক । (ঘ) সরকারের সব নির্দেশনাবলী, নোটিফিকেশন, গেজেট, বিল, সংবাদ বিজ্ঞপ্তি ও অন্যান্য প্রকাশনা উর্দু ভাষায় করা হোক । (৬) আগের ৯৭২

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।