প্রথম পরিচ্ছেদ ভারতীয় সংস্কৃতি ও সভ্যতায় মুসলমানদের প্রভাব মুসলমান ধর্ম প্রচারক ও দরবেশ £ মুসলমানরা পার্থিব লাভ ও বস্তুগত সুবিধা অর্জনের উর্ধে উঠে নির্ভেজাল্ ধর্মীয় উদ্দীপনা নিয়ে এই বিশাল ভারতে প্রবেশ করেন। তারা এই দেশে ইসলামী ন্যায় বিচারের বাণী নিয়ে আসেন, যাতে সংকীর্ণ ও অন্ধকার পৃথিবীতে আলো ও বিস্তৃতির প্রত্যাশী মানব গোষ্ঠীকে মহান আল্লাহর বিস্তৃত জমিনে প্রকৃতির অমূল্য প্রাচুর্য্যে ভাগ্যবান হওয়ার পদ্ধতি শেখানো যায়; গোলামী ও অধীনতার লৌহ জিঞ্জিরে আবদ্ধ অসহায় মানুষকে বিশ্ব শ্ষ্টা প্রদত্ত স্বাধীনতায় লাভবান করা যায়। ইসলামের নিঃস্বার্থ খাদিমগণ এবং মরুভূমিতে খেজুর পাতার চাটাইয়ে অবস্থানকারী বিশ্ববিজয়ীদের জীবনাদর্শ ওইসব মহত্পরাণ ব্যক্তিদের গ্রেহছায়ায় ভারতীয় সমাজের হাজারো বিক্ষুদ্ধ ও মযলুম মানুষের কেবল আশ্রয় মেলেনি বরং এখানে তারা আপন পিতা-পুত্র এবং সহোদর ভাই-বোনের মত বসবাস করতে থাকেন। হযরত সাইয়্যেদ আলী হেজুয়রী (রহ.), খাজা মুঈন উদ্দীন চিশতী আজমিরী (রহ.) ওই সব বুযর্ণদের অন্তর্ভুক্ত । বিজয়ী ও শাসন ব্যবস্থার প্রবর্তক £ মুসলমানরা কখনো এই দেশে বিজয়ী সেনাপতি ও সদাশয় মহানুভব শাসকরূপে আগমন করেন। যেমন সুলতান মাহমুদ গজনভী, শাহাব উদ্দীন মুহাম্মদ ঘৃরী ও জহির উদ্দীন মুহাম্মদ বাবর তৈমুরী। এই সব শাসকদের হাতে ভারতে বিশাল ও জাঁকাল সাম্রাজ্য ভিত্তি স্থাপিত হয়। তারা দীর্ঘকাল যাবত ভারতের সেবা করেন এবং দেশকে উন্নতি ও সমৃদ্ধির উচ্চাসনে অধিষ্টিত করেন। ভারতের সাথে স্থায়ী সম্পর্ক £ মূলতঃ মুসলমানগণ যে উদ্দেশ্যেই ভারতে আগমন করুন না কেন তারা এদেশকে নিজের মাতৃভূমি রূপে গ্রহণ করে নেন। তাদের বিশ্বাস ছিল পৃথিবী আল্লাহর, তিনিই যাকে চান স্বীয় পৃথিবীর উত্তরাধিকার ও ১৭
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।