শিক্ষা সম্মেলনের শাখা কমিটি গঠিত হয়। সেমিনার, সিম্পোজিয়াম, মতবিনিময় সভা, নিয়মিত পর্যালোচনা বৈঠকের মাধ্যমে মুসলমানগণ এঁক্যবদ্ধ ও সংগঠিত হচ্ছে মতের ভিন্নতা সত্ত্বেও । উর্দু ভাষার সমস্যা ঃ ভারতীয় মুসলমানদের অন্যতম সমস্যা হচ্ছে ভাষা সমস্যা । উর্দু ভাষা হচ্ছে ভারতের বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও শ্রেণীর মিলনের ফলে সৃষ্ট একটি নতুন ভাষা । উদ্দু ভাষার মূলে ও নির্মাণ শৈলীতে সংস্কৃতি, আরবী, ফার্সি ও তুকীরি বিশেষ প্রভাব বিদ্যমান । ভারতে বৃটিশ শাসনামলে বিপুল সংখ্যক ইংরেজী শব্দ উর্দু সাহিত্য পরিভাষার অন্তর্ভূক্ত হয়ে পড়ে। ফলে উর্দু ভাষা সত্যিকার অর্থে ভারতীয় জাতীয়তার প্রতীক ও সাধারণ মানুষের ভাব প্রকাশের শ্রেষ্টতম মাধ্যমরূপে স্বীকৃতি পায়। ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠী মিলে উর্দুকে বুদ্ধিবৃত্তি, সংস্কৃতি, কবিতা, সাহিত্য, সাংবাদিকতা ও ভাবের আদান প্রদানের শক্তিশালী বাহন হিসেবে গড়ে তুলেন । উত্তর প্রদেশ,বিহার,পাঞ্জাব, হায়দ্রাবাদ, দিল্লি এবং তার সন্নিহিত অঞ্চলের অধিবাসীদের উর্দুই হচ্ছে মাতৃভাষা । কিছু ইংরেজী সংবাদপত্রকে বাদ দিলে সবচেয়ে বহুপঠিত সংবাদপত্র প্রকাশিত হয় উর্দু ভাষায় ৷ ইংরেজীর পর উর্দুই ছিল ভারতের দ্বিতীয় সরকারী ভাষা । আদালত, সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে উর্দুর বিচরণ ছিল জোরালো ও সচ্ছন্দ। উত্তর প্রদেশের প্রাক্তণ লেফটেন্যান্ট গভর্ণর স্যার গ্যান্থনী ম্যাকডোনান্ড (917 /510101% 1০০00179810) হিন্দীকে আদালতের ভাষারপে ঘোষণা দিয়ে দু'ভাষার এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে শক্রতার বীজ বপন করেন। ১৯৪৭ সালে দেশ বিভক্তির পর ভারতীয় ইউনিয়নের সংবিধানে হিন্দীকে সরকারী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে ৩৪৩ ধারায় বলা হয় £ 0176 0907018] 18110700956 01 01)2 [0010119 91911 09 [1701 11 10০৮9178671 5011101. সরকারী ভাষা ।' ১৬৯
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।