লঙ্ঘণের নামান্তর । এটা মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক সংহতি এবং ভবিষ্যত প্রজন্মের অধিকারের প্রতি প্রচন্ড ধরণের হুমকী । অথচ মুসলমানগণ ভারতবর্ষকে নিজের মাতৃভূমি মনে করেন, এখানে স্থায়ী বসবাসের ইচ্ছে পোষণ করেন এবং এদেশের সেবা ও উন্নয়নে নিজেদের শ্রেষ্টতম মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর ব্রত নেন। শিক্ষা পদ্ধতি মুসলিম সন্তান সন্ততিদের দ্রুত ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক নৈরাজ্যের অতলপক্কে নিক্ষেপ করবে এ আশঙ্কা অমূলক নয়। ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ব্যাপারে উদাসীন এমন সব মুসলিম পরিবারে ইতোমধ্যে নতুন শিক্ষা পদ্ধতির মারাত্মক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এসব পরিবারের সন্তানগণ উদারভাবে অনৈসলামিক ও পৌন্তুলিক শিক্ষা ও রীতি গ্রহণ করতে শুরু করেছে। সত্যিকার অর্থে এটা মুসলমানদের জন্য বড়ই উদ্বেগের বিষয় ও বুদ্ধিবৃত্তিক অধঃপতনের ইঙ্গিতবাহী। অত্যন্ত ক্লেশকর। সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে ১৯৫৯ খিষ্টাব্দের ৩০ও ৩১ ডিসেম্বর প্রদেশের বাস্তী জেলায় এক বিশাল শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন মাসলাকের প্রায় ৩০০ মুসলিম প্রতিনিধি সম্মেলনে যোগদান করে সর্বসম্মতিক্রমে ভারত সরকারের কাছে দাবী জানান যেন সরকারী পাঠ্যক্রম জরুরী ভিত্তিতে সংশোধন করা হয় ; যেসব নিবন্ধ ইসলামী আকায়েদের পরিপন্থী ও বিশেষ কোন ধর্মাবলম্বীদের এবং তাদের ইতিহাসের প্রতিনিধিত্ব করে তা যেন সিলেবাস থেকে বাদ দিয়ে ভারতীয় সংবিধানের মৌলিক আদর্শের আলোকে ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম প্রণয়ন করা হয। সম্মেলনে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের ধর্মীয় শিক্ষা প্রদানের লক্ষ্যে বেসরকারী ব্যবস্থাপনায় প্রভাতী ও নৈশকালীন বিদ্যালয় খোলার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, মুসলিম সংখ্যা গরিষ্ঠ লোকালয়ে আরো কিছু নতুন বিদ্যালয় খোলা হবে যেখানে সরকারী অনুমোদিত পাঠ্যপুস্তকের পাশাপাশি পবিত্র কুরআন, ইসলামিক ষ্টাডিজ ও উর্দু শিক্ষাদানের ব্যবস্থা থাকবে । সম্মেলনের সিদ্ধান্তের প্রতি মুসলমানগণ ইতিবাচক সাড়া দিয়ে এগিয়ে আসেন এবং উত্তর প্রদেশের প্রায় শহরে ১৬৮
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।