বিবেচনায় রেখেছেন। তারা দেবতা, অবতার, উৎসব, মেলা, মন্দির, তীর্থকেন্দ্র, উপনিষদীয় রীতি-পদ্ধতিকে সবিশেষ গুরুত্ব দিয়েছেন । অধ্যয়নের জন্য যেসব গ্রন্থ নির্ধারিত হয়েছে তাতে একটি বিশেষ ধর্মের গুরুতৃপূর্ণ ব্যক্তিদের জীবন কাহিনী সন্নিবেশিত হয়েছে যাতে ছাত্র- ছাত্রীগণ নিজেদের অতীত ইতিহাসের সাথে সম্যক পরিচিতি লাভ করতে পারে। পাঠ্যপুস্তক রচয়িতাগণ অত্যন্ত ঠান্ডা মাথায় ও পরিকল্পিতভাবে ইসলামী ব্যক্তিবর্গের আদর্শ ও ইতিহাস বর্ণনাকে উপেক্ষা করে গেছেন। ইসলামের চৌদ্দশ' বছরের ইতিহাসে কোন আধ্যাত্মিক সাধক, ন্যায়পরায়ন শাসক, বিজ্ঞ সংবিধান প্রণেতা, অকুতোভয় সমর কুশলী ও প্রাজ্ঞ প্ভিত তারা পাননি, যাদের জীবন ও কর্ম পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা যেতে পারে। অথচ ভারত বর্ষের আনাচে-কানাচে এমন সব ইসলামী ব্যক্তিত্ৃ জন্ম লাভ করেন, যাদের নিয়ে ভারত বর্ষ রীতিমত গর্ব করচত পারে। এসব প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গ ভারতীয় ইতিহাসের রত্বু। তাদের আলোচনা ও জীবন কর্মের ইতিহাস ভারতীয় ছাত্র-ছাত্রীদের সাহস ও কর্ম শক্তি যোগাতে পারতো । বস্তুতঃ পাঠ্যপুস্তক প্রণেতাগণ মুসলিম যুগের সম্মানিত ব্যক্তিবর্গের শিক্ষা ও ইতিহাস ক্যারিকুলামের অন্তর্ভুক্তির ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশী ও অপরিচিতের ন্যায় ব্যবহার করেছেন। যদি কোথাও কোন ইসলামী ব্যক্তিত্বের আলোচনা আসে তাও এমন ভঙ্গিতে উপস্থাপন করা হয় যাতে তার অমর্যাদা মানহানি ঘটে ।১ মানবতার বন্ধু, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যক্তিত্বের পরিচয় দিতে গিয়ে এমন অশালীন ও অজ্ঞতাপূর্ণ বক্তব্য কিছু কিছু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, যা এতিহাসিক বাস্তবতার সম্পূর্ণ পরিপন্থী এবং অজ্ঞতা ও বিদ্বেষ প্রসূত। এসব আপত্তিকর আলোচনা ভারতীয় মুসলমানদের সাথে অবিচারের শামিল এবং এতে তাদের ধর্মীয় অনুভূতি প্রচর্ডভাবে আহত হয়। বহুস্থানে মুসলমানদের “যবন' হিসেবে আখ্যায়িত করা হয়, যার অর্থ হচ্ছে অপরিচ্ছন্ন, অস্পৃশ্য, নীচ ও বিদেশী । এ ধরণের আপত্তিকর পুস্তক পাঠ্য তালিকায় সন্নিবেশ এবং মুসলমানগণ সহ সব ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতাম্ুলক করণ স্পষ্টভাবে মুসলমানদের সাথে না ইনসাফীর শামিল এবং তাদের অনুভূতি ও অধিকার ১ দ্রষ্টব্য - উত্তর প্রদেশের ৩ষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য অনুমোদিত পাঠ্যপুস্তক “হামারে পুরুজ' ১৬৭
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।