গণতান্ত্রিক ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানে প্রত্যেক ব্যক্তি ও সম্প্রদায়ের নিজন্ব বিশ্বাস, ধর্মমত ও সংস্কৃতি সংরক্ষণে গ্যারান্টি প্রদান করা হয়েছে। সংবিধানের দৃষ্টিতে দেশের প্রতিটি নাগরিক ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতি নির্বিশেষে সমান অধিকার পাওয়ার দাবীদার । এ সংবিধান এমন একটি দেশের জন্য প্রণীত হয়েছে যেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম ও বিভিন্ন সংস্কৃতির অনুসারী বসবাস করেন। এ দৃষ্টিকোণে উক্ত সংবিধানের ধারা উপধারা অত্যন্ত যুক্তিযুক্ত । ভারতের জন্য এমন এক শিক্ষা ব্যবস্থা প্রণীত হওয়া দরকার ছিল যেখানে রাষ্ট্র ও প্রশাসন বিশেষ কোন ধর্ম ও বিশ্বাসের প্রতি পক্ষপাতিত্ব ও পৃষ্ঠপোষকতা না করে সবধর্মকে সমান দৃষ্টিতে দেখবেন' এবং জাতীয় শিক্ষা ব্যবস্থায় সব ধর্মের আদর্শের প্রতিনিধিত থাকবে । ভারতবর্ষের মতো বহু ধর্ম ও সংস্কৃতির দেশে সব ধর্মের আদর্শ ও এতিহ্যের প্রতিনিধিত্বশীল একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হয়তো সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা যদি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ হতো এটাই ভাল ছিল, যেখানে কোন বিশেষ ধর্মের পক্ষে ওকালতি করা হবেনা । ভারতের সংবিধান প্রণেতাগণের বিজ্ঞতা ও দৃরদৃষ্টির প্রশংসার দাবী রাখে কারণ তীরা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছেন । এ ব্যবস্থা বৃটিশ শাসিত ভারতে চালু ছিল। বাস্তবে রাষ্ট্রের পক্ষপাত মুক্ত ব্যবস্থায় কোন সম্প্রদায়ের আপত্তি ও অভিযোগ থাকতে পারেনা । মুসলমানগণও এ ব্যবস্থায় সন্তষ্ট থাকতে পারেন। কিন্ত দূঃখের সাথে বলতে হয় যে, শিক্ষা পদ্ধতির ব্যাপারে সংবিধানের ধারা উপধারা ও সরকারী ঘোষণা কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ রয়ে গেল। পাঠ্যপুস্তক প্রণেতাগণ এমন এক কারিকুলাম তৈরী করেন যা সংবিধানের মৌল চেতনার পরিপন্থী । তারা ভারতের বৃহত্তর জনগোষ্ঠীর আকীদা বিশ্বাস ও দেবদেবীর কাহিনী (1৬0)0198) দ্বারা পাঠ্যক্রম ভর্তি করে দেন? পৌত্তলিক চিন্তাধারা ও বিশ্বাস কুরআনের উল্লেখযোগ্য শিক্ষা, তাওহীদ ও রাসুলুল্লাহর (সা.) আদর্শের পরিপন্থী ও সাংঘর্ষিক। পাঠ্যক্রম পর্যালোচনা করলে সহজে বুঝা যায় এর প্রণেতাগণ ভারত বর্ষের মতো বুধর্মের দেশকে ব্রা্ষণের দেশ মনে করেছেন এবং ব্রাঙ্মণ্যগ্রীতিকে ১৬৬
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।