অনেক সময় পাকিস্তানে এমন ঘটনাবলী সংবাদপত্রে প্রকাশিত হয় যা পড়লে অন্তর পুরনো ব্যথায় বিষিয়ে উঠে। এটাই ভারতীয় মুসলমানদের অনেক বড় সমস্যা কিন্তু এতে সন্দেহ নেই যে, দিন যত যাবে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তত উন্নত হবে, আবেগের উপর বুদ্ধি ও বিবেচনার প্রভাব যত দৃঢ়তর হবে ততই বিরাজমান সমস্যার সমাধান বেরিয়ে আসবে । হতাশার মেঘ কেটে যাবে এবং ইসলামের আবেদন ও জনপ্রিয়তা আবার ফিরে আসবে । তবে শর্ত হচ্ছে মুসলমানদেরকে বাস্তবোচিত পদক্ষেপ, নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে দাওয়াত ও তাবলীগের কাজ চালিয়ে যেঁতে হবে এবং রাজনেতিক সুবিধে ও ক্ষমতায় আরোহনের কোন চিন্তা না থাকা চাই। দুনিয়া আখেরাতের মুক্তিকে সামনে রেখে মুসলমানদেরকে ওয়াজ নসীহতের ও সর্বপ্রাবী ভালবাসার প্রেরণায় উজ্জীবিত হতে হবে। প্রথম পদক্ষেপ হিসেবে মুসলমানদেরকে দেশবাসীর সামনে উন্নত নৈতিক চরিত্র ও ধর্মীয় অনুশাসন প্রতিপালনের বাস্তব দৃষ্টান্ত তুলে ধরতে হবে। হিন্দি ও ভারতের আঞ্চলিক ভাষায় হৃদয়গ্রাহী ও সাড়াজাগানো বর্ণনারীতিতে রাসূলের জীবন চরিত ও ইসলামী সাহিত্য তৈরী করে সমাজের সামনে পেশ করতে হবে। মুসলমানদেরকে আত্তরিকতা, বিপুল উদ্দীপনা ও দায়িত্ানুভূতির সাথে জাতীয় উন্নয়ন, দেশ পুনর্গঠন ও অন্যান্য দেশপ্রেমিক কাজে অংশ নিতে হবে! এটা অত্যন্ত জরুরী । অন্যায় ও পক্ষপাতদুষ্ট শিক্ষা ব্যবস্থা ৪ দ্বিতীয় সমস্যা হচ্ছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার সমস্যা । এ সমস্যা মুসলমানদের জাতীয় জীবন ও তাদের ভবিষ্যতের জন্য কম গুরুতৃপূর্ণ নয়। দ্বীনের তাবলীগের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তাতে কেবল ইসলামের বিস্তৃতি ও অগ্গতি রুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষা ক্ষেত্রে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তাতে ভারতীয় মুসলমানদের ধর্মীয় ও জাতীয় অস্তিত্বকে বিপন্ন করে তুলবে । এতে মুসলমানদের বিশেষ সংস্কৃতি, বিশেষ তাহযীব ও বিশেষ আকীদা ক্ষতিগ্রস্থ হবে । ১৬৫
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।