নির্ভর শিক্ষা, তাওহীদবাদী চেতনা, সামাজিক ন্যায় বিচার ও বিশ্বত্রাতৃত্ববোধের গৌরবোজ্জ্বল আদর্শের ফলে ইসলাম অপরাপর ধর্মের উপর শ্রেষ্টত্ব বজায় রাখে। ইসলামী সমাজ ব্যবস্থায় অস্পৃশ্যতা ও বর্ণপ্রথার আদৌ কোন স্থান নেই। পবিত্র কুরআন, সীরাতে রাসূল এবং ইসলামের শিক্ষা গণমানুষের অন্তর ও বিবেককে জয় করে নিয়েছে। পরিস্থিতির গতি-প্রকৃতি যদি এভাবে চলতে থাকতো তাহলে সম্ভবত শুধু ভারতীয় উপমহাদেশ নয় বরং পুরো এশিয়ায় ইসলাম বৃহত্তর ধর্মীয় শক্তি: হিসেবে আবির্ভৃত হতো । কিন্তু হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক সংঘাত শুরু হয়ে গেলো যা পরবর্তীতে দু'সম্প্রদায়ের অন্তরে ঘৃণা, বিদ্বেষ ও শক্রতার আগুন জ্বালিয়ে দিলো । একে অপরের মাঝখানে সন্দেহ, ক্ষোভ ও অবিশ্বাসের দুর্লজ্ঘ্য প্রাচীর তৈরী হয়ে গেলো। যার ফলশ্রুতিতে ভারত ও পাকিস্তান নামে দু'টি স্বাধীন রাষ্ট্রের উত্তব হলো। ভারত বর্ষের বিভক্তি সঠিক ছিল না ভুল ছিল ? অথবা সমস্যার কোন বিকল্প সমাধান ছিল কিনা অথবা এ সমাধান গ্রহণযোগ্য হতো কিনা এ প্রসঙ্গ নিয়ে এ মুহুর্তে আমি কোন আলোচনা করতে চাইনা । পুরে বিষয়টি ভারতবের্যর ইতিহাস রচয়িতাদের জন্য সংরক্ষিত - রইল যারা পক্ষপাতহীনভাবে ঘটনার আনুপূর্বিক বিশ্লেষণ করার প্রয়াস পাবেন । আমি কেবল এতটুকু বলতে চাই যে, তৎকালীণ রাজনৈতিক ঘটনাবলী ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক এমন এক বিরূপ পরিস্থিতির জন্ম দিল যার ফলে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে অমোচনীয় তিক্ততা বৃদ্ধি পেলো এবং একে অপরকে ঘৃণা ও সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগলো । সম্পকের্র এ তিক্ততা প্রতিপক্ষের ধর্ম- আকীদার সাথে হোক অথবা সভ্যতা-সংস্কৃতির সাথে হোক অথবা চিন্তা- চেতনার সাথে হোক সেটা বড় কথা নয়। সুতরাং অসহিষ্জ্রতা ও অনাস্থার এ অনুভূতি ভারতবর্ষে ইসলামের দাওয়াত ও তাবলীগের পথে বিরাট এক প্রতিবন্ধকতার সৃষ্টি করে দিল। ইসলামের ব্যাপারে ভারতবর্ষে একটি সাধারণ ধারণা জন্ম নিলো যে, ইসলাম এমন একটি দেশের রাষ্ট্রীয় ধর্ম যা প্রতিপক্ষ হওয়ার উপযোগী অথবা এমন এক জাতির ধর্ম যারা অতীতে রাজনীতির টানাপোড়েন ও তিক্ত সংঘাতে জড়িয়ে পড়েছিলো । সে দুর্দিনের দুঃসহ স্মৃতি এখনো অন্তরে দগদগে ক্ষত হয়ে রক্ত ঝরায়। ১৬৪
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।