Abul hasan ali Nadwi Bangla book Pdf — Bharotborse Musolmander Obodan
/ ১৯৫
📝 লেখা 📖 পিডিএফ

যা ছাই চাপা আগুনের মত ধীরে ধীরে মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক অস্তিত্বকে বিপন্ন করে তুলবে নিশ্চিতভাবে । দাওয়াত ও তাবলীগের প্রতিবন্ধকতা ৪ ইসলাম যে একটি মিশনারী ধর্ম -একথা কারও অজানা নয়। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সারা দুনিয়ায় ইসলাম বিস্তৃতি ও লাভ করেছে। নিংস্বার্থ ধর্ম প্রচারক, আমানতদার ব্যবসায়ী ও সত্যনিষ্ঠ সুফী- দরবেশদের তাবলীগের বরকতে যত মানুষ ভারতে ইসলাম কবুল করে ধন্য হয়েছেন তাদের সংখ্যা এসব মুসলমানদের চাইতে বেশী যারা এখানে এসেছিলেন সরাসরি আরব, ইরান ও তুরস্কের মতো মুসলিম দেশ থেকে। ইসলামের নীরব ও নিঃস্বার্থ প্রচার ও ভারতীয় মুসলমানদের জন্য নতুন প্রাণ ও নতুন শোণিতধারা যুগিয়েছে নিয়মিত। একমাত্র দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামী ভ্রাতৃত্ববোধের বন্ধনে এমন নতুন অতিথি এসেছেন যারা পরবর্তীতে নিজেদের সৃষ্টিশীল মেধা ও অসাধারণ যোগ্যতার বলে মুসলিম বিশ্বের নজীর বিহীন ভূমিকা পালন করতে সমর্থ হন। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে এমন বহু ব্যক্তিত্ব রয়েছেন যাদের দূরে অথবা কাছে কোথাও না কোথাও হিন্দু পরিবারের সাথে সম্পৃক্তা রয়েছে। নিকট অতীতে “তুহফাতুল হিন্দ” এর গ্রস্থকার মাওলানা ওবাইদুল্লাহ্‌ পাটিয়ালভী রেহ.), মাওলানা ওবাইদুল্লাহ সিঙ্ধী (রহ.), ভ স্যার মুহাম্মদ ইকবাল (রহ.), মাওলানা সানাউল্লাহ অমৃতসরী (রহ.) ও শায়খুত তাফসীর মাওলানা আহমদ আলী লাহোরীর (রহ.) মত আস্ত জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিবর্গের নাম এ এক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে৷ খুব কম মুসলমানই জানেন যে, এসব বুযুর্গবৃন্দ হিন্দু পরিবারের সাথে সম্পর্কিত। পরবর্তীতে তারা ইসলামের শ্বাশত আদর্শে উজ্জীবিত হয়ে ইসলাম কবৃল করেন। ইসলামের দাওয়াত ও তাবলীগের এ ধারাবাহিকতা ভারতে মুসলিম শাসনের পতনযুগে এবং বৃটিশ শাসনের সমান্তি দিনগুলো পর্যন্ত সফলতার সাথে অব্যাহত ছিল । প্রতি ছর বিপুল সংখ্যক অমুসলিম স্বেচ্ছায় ও স্ব প্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করতে থাকে। এর কারণ হচ্ছে যুক্তি ১৯৬৩

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।